ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

ক্যাডেট কেয়ার এডুকেশনের বাগেরহাটে প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত


বাগেরহাট জেলা প্রতিনিধি photo বাগেরহাট জেলা প্রতিনিধি
প্রকাশিত: ৮-১১-২০২৫ বিকাল ৭:৪১

ক্যাডেট কেয়ার এডুকেশন সোসাইটির উদ্যোগে দেশব্যাপী বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে হল সুপারদের নিয়ে প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) সকাল ১০টায় বাগেরহাটের দশানী ট্রাফিক মোড়ের হোটেল ধানসিঁড়ির কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য রাখেন এডুকেশন সোসাইটির চেয়ারম্যান মুফতি রুহুল আমিন। তিনি দায়িত্বপ্রাপ্ত হল সুপার ও পর্যবেক্ষকদের আমানতদারিতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। এছাড়া তিনি আশা প্রকাশ করেন, বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আগামী দিনে আদর্শ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে।

প্রশিক্ষণ সেশনে বক্তব্য দেন এডুকেশন সোসাইটির মহাসচিব আব্দুল্লাহ আল নোমান, পরীক্ষা নিয়ন্ত্রক ডা. আসাদুজ্জামান এবং ক্যাডেট কেয়ার প্রকাশনীর সহকারী পরিচালক হাফেজ মাওলানা মাহদি হাসান তামিম।

আগামী ২৯ ও ৩০ নভেম্বর, শনিবার ও রবিবার দেশের বিভিন্ন প্রান্তে প্রায় অর্ধশতাধিক কেন্দ্রে অনুষ্ঠিত হবে বৃত্তি পরীক্ষা। এতে কয়েক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করবে।

সভায় বিভিন্ন প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষক হল সুপার হিসেবে উপস্থিত ছিলেন।

Masum / Masum

মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী  ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ

মহাদেবপুরে  স্টার্টআপ সাইন্স প্রকল্পের উদ্বোধন

বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত

বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন

আমার ছেলের হত্যার বিচার চাই: মায়ের আকুতি, লালমনিরহাটে মানববন্ধন

দেউলী বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র‍্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুড়িগ্রামে জমি দখলের অভিযোগ

বিরামপুর উপজেলায় ৩নং খানপুর ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির চাল বিতরণ উদ্বোধন

বড়পুকুরিয়া রেল ক্রসিং পারাপারের রাস্তাটির বেহাল অবস্থা

ফুলবাড়ীর মাদিলা হাটে ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকার ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে

বাগেরহাটে গ্রাম আদালত সক্রিয়করণে অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বাগেরহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক দল নেতা নিহত, বিএনপি নেতা আহত

লক্ষীপুর থেকে সাতক্ষীরা -উন্নয়ন ও সাংগঠনিক দায়িত্বে বীথিকা বিনতে হোসাইন