নওগাঁ-৩ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত
৪৮ নওগাঁ-৩ (মহাদেবপুর বদলগাছী) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী পরিবর্তনের দাবিতে মানববন্ধন বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। ৮ নভেম্বর শনিবার বিকেলে মহাদেবপুর উপজেলার বাসস্ট্যান্ডে মহাদেবপুর ও বদলগাছী এলাকার তৃণমূল-বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন এবং সাধারণ মানুষের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে মহাদেবপুর ও বদলগাছী এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহণ করে। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মহাদেবপুর উপজেলা বিএনপির নেতা দুলাল হোসেন , ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও সাংবাদিক লিয়াকত আলী বাবলু, জাহাঙ্গীরপুর সরকারি কলেজের সাবেক ভিপি এবং যুবনেতা আমজাদ আলী সরদার, যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আমিনুল ইসলাম ,শামিমুর রহমান শামীম , দুলাল হোসেন, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ইফতেখার আলম ইপু, ছাত্রদল নেতা মাহবুব প্রমূখ।
বক্তারা বলেন, গত ৩ নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারাদেশে ১ শত ৩৭ টি আসনে দলীয় প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেন। এতে ৪৮ নওগাঁ-৩ (মহাদেবপুর ও বদলগাছী) আসনে ফজলে হুদা বাবুলের নাম ঘোষণা করা হয়। তবে এটি প্রাথমিক মনোনয়ন হওয়ায় চূড়ান্ত তালিকা প্রকাশের আগেই বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানান তারা। বক্তারা অভিযোগ করে আরো বলেন যে, ২০১৮ সালে ফ্যাসিস্ট হাসিনার অধীনে নির্বাচন করে বিএনপি ভোটারদের ভোট দানে বাধা, হামলা মামলা এবং ভোট চুরি করার পরেও সাবেক ডিপটু স্পিকারের জ্যেষ্ঠ পুত্র পারভেজ আরেফিন সিদ্দিকী জনি বিএনপি থেকে মনোনীত হয়ে ধানের শীষ নিয়ে নির্বাচন করে ১ লক্ষ ৪৩ হাজার ভোট পেয়েছিলেন। পরবর্তীতে কেন্দ্র থেকে ফ্যাসিবেদী সরকারের পতনের লক্ষ্যে যত রকমের কর্মসূচি দেওয়া হয়েছে তার সবগুলো আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ অংশগ্রহণ করেছেন পারভেজ আরেফিন সিদ্দিকী জনি। অথচ জনি কে এ বছর মনোনয়ন থেকে বঞ্চিত করা হয়েছে । যা মহাদেবপুর বদলগাছি তৃণমূলের নেতাকর্মীরা মেনে নিতে পারেনি। তারা আরো উল্লেখ করেন মনোনয়ন পরিবর্তন না করলে যদি তৃতীয় শক্তির উত্থান হয় তবে তার দায় দায়িত্ব এখানকার বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নেবে না। এই মানববন্ধন ও বিক্ষোভ বেলা ৩ টার পর থেকে মাগরিবের পূর্ব মুহূর্ত পর্যন্ত অব্যাহত থাকে।
সমবেত জনতা পারভেজ আরেফিন সিদ্দিকী জনি তার বাসায় অবস্থান করছেন এ খবর জানতে পারলে বিক্ষোভ মিছিল সহ তারা বক চত্বর
পার্টি অফিসের দিকে রওনা হয় এবং একটি প্রতিনিধি দল পারভেজ সিদ্দিকীকে তাদের সম্মুখে আসতে অনুরোধ করেন। তাৎক্ষণিক পারভেজ সিদ্দিকী জনি জনতার সম্মুখে আসেন এবং উপস্থিত জনতাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন।
Ahad Hossain / Ahad Hossain
আ'লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসি'র উপর ক্ষেপে যাওয়া বিএনপি'র নেতার শাস্তি দাবি
জলাতঙ্ক আক্রান্ত গরু জবাই : সাটুরিয়ায় ২ কিলোমিটার এলাকায় গবাদিপশুর জরুরি টিকাদান শুরু
বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার
মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ
মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্পের উদ্বোধন
বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত
বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন
আমার ছেলের হত্যার বিচার চাই: মায়ের আকুতি, লালমনিরহাটে মানববন্ধন
দেউলী বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত
কুড়িগ্রামে জমি দখলের অভিযোগ
বিরামপুর উপজেলায় ৩নং খানপুর ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির চাল বিতরণ উদ্বোধন
বড়পুকুরিয়া রেল ক্রসিং পারাপারের রাস্তাটির বেহাল অবস্থা