ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

শরীয়তপুর-১ আসনে গণ অধিকার পরিষদ নেতা অ্যাড. ফিরোজের নির্বাচনী প্রচারণা


মোঃ মোস্তফা সরদার,  শরীয়তপুর প্রতিনিধি photo মোঃ মোস্তফা সরদার, শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০-১১-২০২৫ দুপুর ১:৩৭

আগামী জাতীয় সংসদ নির্বাচন‌কে সামনে রেখে শরীয়তপুরে ট্রাক মার্কার পক্ষে গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন শরীয়তপুর-১ (সদর-জাজিরা ) আসন থেকে গণ অধিকার পরিষদের ম‌নোনয়ন প্রত্যাশী ও দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফিরোজ আহমেদ মুন্সি। রবিবার (৯ নভেম্বর) শরীয়তপুর কোটবাজার এলাকায় এ গণসংযোগ করেন তিনি। 

গণসংযোগ শেষে অ্যাডভোকেট ফিরোজ আহমেদ মুন্সি বলেন, আমি শরীয়তপুর-১ আসনে গণ অধিকার পরিষদ মনোনয়ন প্রত্যাশী হিসেবে এই আসনের বিভিন্ন এলাকা ঘুরে শ্রমিক, কৃষক ও মেহনতি মানুষের কাছে নির্বাচনী প্রচারণা চালাচ্ছি। সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পাচ্ছি। যারা আমাদের সঙ্গে কথা বলছেন, তারা গণ অধিকার পরিষদের রাজনীতি ও নেতৃত্বকে ইতিবাচকভাবে দেখছেন। দেশের জন্য ভিপি নূর যেভাবে আন্দোলন-সংগ্রামে নির্যাতিত হয়েছেন, তা আজ জনগণের হৃদয়ে জায়গা করে নিয়েছে। তিনি রাজপথের লড়াকু সৈনিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। সেই কারণেই তাকে ঘিরে মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও আস্থা তৈরি হয়েছে। আমি নির্বাচিত হলে এ আসনের মানুষের প্রত্যাশা পূরণে কাজ করবো, ইনশাআল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলার সহ সভাপতি জনাব হেমায়েত হোসেন,যুব অধিকার পরিষদের দপ্তর সম্পাদক রাকিবুল ইসলাম খান, সদর উপজেলার সভাপতি শাহীন কোটারি, ছাত্র অধিকার পরিষদ জেলার সিনিয়র সহ-সভাপতি কাইয়ুম মাতুব্বর, দপ্তর সম্পাদক আশিক হোসেন, সদর উপজেলার সাধারণ সম্পাদক ইকবাল খান প্রমূখ।

Masum / Masum

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত