মহাদেবপুরে ভ্রাম্যমান আদালত শহিদুল ফুড প্রোডাক্টের ৩০ হাজার টাকা জরিমানা
মহাদেবপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মেসার্স শহিদুল ফুড প্রোডাক্টের ৩০ হাজার টাকা জরিমানা করেছে। ১১ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা সদরের দুলাল পাড়া কুশার সেন্টার এলাকায় অবস্থিত মেসার্স শহিদুল ফুড প্রডাক্টে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। আদালত পরিচালনা করেন মহাদেবপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম বিনতে আজিজ। ফ্যাক্টরিতে অস্বাস্থ্যকর পরিবেশ এবং শিশু খাদ্যে রং মেশানো সহ নানা অভিযোগে ওই ফ্যাক্টরিতে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে। আদালত পরিচালনাকালেও ফ্যাক্টরির মধ্যে একদিকে ছাগল বাঁধা অপরদিকে গরুর শেড চিকা ইঁদুর সহ বিভিন্ন জন্তু ঘুরে বেড়াতে দেখা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেন । আগামী এক মাসের মধ্যে স্বাস্থ্যকর পরিবেশে ফিরিয়ে আনতে না পারলে ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া হবে বলে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এই প্রতিবেদককে জানান। উল্লেখ্য যে উল্লেখিত মেসার্স সহিদুল ফুড প্রোডাক্টে অন্তত ৪ বার ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে জরিমানা করে সতর্ক করা হয়েছে কিন্তু কোন ফল আসেনি বলে ভোক্তারা অভিযোগ করেছেন।
Ahad Hossain / Ahad Hossain
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত