ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

মহাদেবপুরে বন্ধ ইট ভাটা চালুর দাবীতে  মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ


লিয়াকত আলী বাবলু, মহাদেবপুর, নওগাঁ photo লিয়াকত আলী বাবলু, মহাদেবপুর, নওগাঁ
প্রকাশিত: ১২-১১-২০২৫ দুপুর ৪:২৪

মহাদেবপুরে বন্ধ ইট ভাটা চালুর দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি মহাদেবপুরের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত ইট ভাটা মালিক শ্রমিকরা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশে শ্রমিকরা শ্লোগান দেয় ইট ভাটা বন্ধ কেন প্রশাসন জবাব চাই, হয় কাজ দে নয় তো ভাত দে সহ বিভিন্ন শ্লোগান দেয়। শ্রমিকরা বলেন এ উপজেলায় ইট ভাটার সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রায় ২০ হাজার শ্রমিক জীবিকা নির্বাহ করে। ভাটা বন্ধ থাকলে এ সব শ্রমিকদের অনাহারে থাকতে হবে। সমাবেশে শ্রমিকদের মধ্যে বক্তব্য রাখেন সোহেল রানা, উত্তম কুমার, মাসুদ রানা, মালিকদের মধ্যে উপস্থিত ছিলেন তোফাজ্জল হোসেন, আলমগীর রহমান মোহাম্মদ আজমল হক বিমান, সাব্বির হোসেন, হেমায়েত হোসেন ঝিন্টু প্রমুখ। সমাবেশ শেষে এসব ইট ভাটা চালুর দাবীতে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। উল্লেখ্য, গত ৭ নভেম্বর পরিবেশ অধিদপ্তর উপজেলার প্রায় ১১টি ইট ভাটা বন্ধের নির্দেশ দেয়।  

লিয়াকত আলী বাবলু, মহাদেবপুর, নওগাঁ, ০১৭৬৮৯৩৮১৮১, ১২.১১.২০২৫

Ahad Hossain / Ahad Hossain

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা