ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

মোড়েলগঞ্জে ডায়াবেটিস দিবস উপলক্ষে সভা অনুষ্ঠিত


বাগেরহাট জেলা প্রতিনিধি photo বাগেরহাট জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৬-১১-২০২৫ রাত ৮:০

বাগেরহাটের মোরেলগঞ্জে পালন করা হয়েছে বিশ্ব ডায়াবেটিস দিবস। দিবসটি উপলক্ষে রবিবার বেলা ১০ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির সহযোগিতায় র‍্যালি, আলোচনা সভা ও স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করা হয়।

সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি বলেন, ডায়াবেটিস প্রতিরোধে সচেতনতা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্য গ্রহণ ও হাঁটার অভ্যাস গড়ে তোলা অত্যন্ত জরুরি।

তিনি আরও বলেন, ডায়াবেটিসমুক্ত জীবন যাপনের জন্য পরিবার ও সমাজের সবাইকে ডায়াবেটিস সম্পর্কে সচেতন হতে হবে।

ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির এলাকা ব্যবস্থাপক মোঃ শামীম হোসেন বলেন, ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও সম্ভাব্য রোগী চিহ্নিত করার জন্য ব্র্যাকের স্বাস্থ্যকর্মীরা কাজ করছে। প্রত্যন্ত অঞ্চলে গিয়ে ক্যাম্পের আয়োজন করা হচ্ছে।

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বলইবুনিয়া ইউনিয়ন পরিষদের সামনে স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করা হয়।

Ahad Hossain / Ahad Hossain

​বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার

মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী  ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ

মহাদেবপুরে  স্টার্টআপ সাইন্স প্রকল্পের উদ্বোধন

বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত

বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন

আমার ছেলের হত্যার বিচার চাই: মায়ের আকুতি, লালমনিরহাটে মানববন্ধন

দেউলী বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র‍্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুড়িগ্রামে জমি দখলের অভিযোগ

বিরামপুর উপজেলায় ৩নং খানপুর ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির চাল বিতরণ উদ্বোধন

বড়পুকুরিয়া রেল ক্রসিং পারাপারের রাস্তাটির বেহাল অবস্থা

ফুলবাড়ীর মাদিলা হাটে ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকার ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে

বাগেরহাটে গ্রাম আদালত সক্রিয়করণে অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বাগেরহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক দল নেতা নিহত, বিএনপি নেতা আহত