বাগেরহাটে বাল্যবিবাহ রোধ ও মাদকবিরোধী আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত
বাগেরহাটের সদর উপজেলার খাড়া সম্বল রতন স্মৃতি কিশোর স্পোটিং ক্লাব, সমাজকল্যাণ সমিতি ও সাধারণ পাঠাগার কর্তৃক আয়োজনে বাল্যবিবাহ রোধ ও মাদক বিরোধী র্যালী ও সমাবেশ ২০২৫ অনুষ্ঠিত হয়।
গতকাল শনিবার ১৫-১১-২০২৫ ইং সদর উপজেলার খাড়া সম্বল সাধারণ পাঠাগার চত্বরে ৩ ঘটিকার সময় এই আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং সমাজসেবক সহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন। স্থানীয়দের মধ্যে দেলোয়ার শরীফ, কামরুজ্জামান, সবুজ গাজী, উজ্জ্বল মল্লিক ,আজিজ শেখ, মোঃ আবু সুফিয়ান, বাবু সাধন কুমার মন্ডল, মো: রফিকুল ইসলাম, মো: বেদার আলী ও মোঃ এনামুল হক বাল্যবিবাহ রোধ ও মাদক প্রতিরোধে বক্তব্য তুলে ধরেন।
বক্তারা তাদের বক্তব্যের মধ্যে বাল্যবিবাহের নেতিবাচক দিকগুলো তুলে ধরে বলেন, বাল্যবিবাহ আইনত দণ্ডনীয় অপরাধ। বাল্য বিবাহের ফলে অপ্রাপ্ত বয়সে গর্ভধারণ করতে গিয়ে দুর্ঘটনা ঘটে। অল্প বয়সে নানান রোগে আক্রান্ত হয়। বেশিরভাগ ক্ষেত্রে অল্প বয়সে অকাল মৃত্যুর ঘটনাও ঘটে।
অন্যদিকে মাদকের ব্যাপারে আলোচনা করতে গিয়ে বক্তারা বলেন, আজকের যুব সমাজ মাদকের কারণে ধ্বংসের মুখে। মাদকের বেড়াজালে আটকা পড়ে উঠতি বয়সের ছেলে-মেয়েরা খেলাধুলা ও লেখাপড়ার থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। পরিবারের সদস্যদের নিরাশ করে নষ্ট করে দিচ্ছে তাদের ভবিষ্যৎ। সুতরং খেলাধুলা এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে যুব সমাজকে মাদক থেকে মুক্ত করতে হবে।
বক্তব্য শেষে র্যালীর মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
Masum / Masum
মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ
মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্পের উদ্বোধন
বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত
বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন
আমার ছেলের হত্যার বিচার চাই: মায়ের আকুতি, লালমনিরহাটে মানববন্ধন
দেউলী বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত
কুড়িগ্রামে জমি দখলের অভিযোগ
বিরামপুর উপজেলায় ৩নং খানপুর ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির চাল বিতরণ উদ্বোধন
বড়পুকুরিয়া রেল ক্রসিং পারাপারের রাস্তাটির বেহাল অবস্থা
ফুলবাড়ীর মাদিলা হাটে ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকার ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে
বাগেরহাটে গ্রাম আদালত সক্রিয়করণে অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত
বাগেরহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক দল নেতা নিহত, বিএনপি নেতা আহত