ঢাকা বুধবার, ১৭ জুন, ২০২৬

চিলমারীতে আগাম শীতের কারণে ঠান্ডা জনিত রোগী বৃদ্ধি


চিলমারী প্রতিনিধি,  কুড়িগ্রাম   photo চিলমারী প্রতিনিধি, কুড়িগ্রাম
প্রকাশিত: ১৭-১১-২০২৫ বিকাল ৫:২১

কুড়িগ্রামের চিলমারীতে আগাম শীতের আগমনে ঠান্ডাজনিত রোগের প্রভাব বৃদ্ধি পাচ্ছে। ফলে এসব রোগে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। হঠাৎ করে আবহাওয়া ঠান্ডা হয়ে যাওয়ায় জ্বর,সর্দি-কাশি, ডায়রিয়া ও নিউমোনিয়ার মতো রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে।

জানা গেছে,হঠাৎ করে শীত নেমে আসায় গত এক সপ্তাহে ঠান্ডাজনিত বিভিন্ন রোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা নিয়েছেন ৪৪ জন রোগী। এর মধ্যে বেশির ভাগই শিশু।অপরদিকে হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন চিকিৎসা নিতে আসছেন দুই শতাধিক রোগী। এর মধ্যে সোমবার ১৭ নভেম্বর আইএমসিআই কর্নার থেকে পাঁচ বছরের কম বয়সী প্রায় ৩৫ শিশু ঠান্ডাজনিত সমস্যার সেবা নিয়েছে।

সরেজমিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বর্হিবিভাগ ঘুরে দেখা গেছে, ঠান্ডা জনিত সমস্যা নিয়ে শতাধিক রোগী ভিড় করছেন। এদের অনেকে জানান, শীতের আগাম প্রকোপে শিশুদের মধ্যে শ্বাসকষ্ট, জ্বর ও নিউমোনিয়ার লক্ষণ বেশি দেখা যাচ্ছে। অনেক বয়স্ক রোগীরও পূর্বের হাঁপানি ও এজমার সমস্যা বেড়ে গেছে।

হাসপাতালে চিকিৎসাধীন শিশু নুর মোস্তফার মা নারগিস বেগম বলেন,‘হঠাৎ ছেলের জ্বর ও শ্বাসকষ্ট শুরু হয়। ঠান্ডা লাগার কারণে সমস্যা বাড়ছে। দুই দিন ধরে হাসপাতালে আছি। এখন কিছুটা সুস্থ আছে।’

পাত্রখাতা থেকে আসা রোগী তাসলিমা বেগম (৫৫) জানান, এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছি। আজ হাসপাতালে এসে ডাক্তার রক্ত পরীক্ষা করাতে বলেছেন।’

চিকিৎসকরা বলছেন, ঠান্ডাজনিত রোগ প্রতিরোধে শিশুদের উষ্ণ রাখতে হবে, নাক পরিষ্কার রাখতে হবে এবং বদ্ধ ঘরে না রেখে বাতাস চলাচল করে এমন পরিবেশে রাখতে হবে। শ্বাসকষ্ট বাড়লে বা শিশুর খাওয়ায় সমস্যা হলে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দেন তারা।

চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবু রায়হান বলেন,‘এ সময় ঠান্ডাজনিত রোগী বাড়ছে। বিশেষ করে নবজাতক, শিশু এবং যাদের এজমা আছে তারা বেশি ঝুঁকিতে। তাই বাইরে গেলে গরম পোশাক পরতে হবে এবং ঠান্ডা পানি দিয়ে গোসল এড়িয়ে চলতে হবে।’

Masum / Masum

শিবচরে শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী আয়োজন

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

ফুলবাড়ীতে মাদক বিরোধী র‌্যালী অনুষ্ঠিত

বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড

সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া স্বৈরাচারমুক্ত সমাজ কল্পনা করা যায় না

বাগেরহাটে ভাই হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন: জামায়াত নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

বরগুনা-১ আসনের এমপি মহোদয়ের উদ্যোগে কাঁচা রাস্তার মাটির কাজ চলমান

প্রেমের টানে শরীয়তপুরে দুবাইয়ের যুবক, বিয়ের বন্ধনে আবদ্ধ সলেমান-সুবর্ণা

কুড়িগ্রাম সদরে শুরু হয়েছে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম

এমপি মহোদয়ের উদ্যোগে তালতলীর মৌরভী গ্রামে কাঠের পুল নির্মাণ কাজ সম্পন্ন

এমপি মহোদয়ের উদ্যোগে তালতলী উপজেলায় বিভিন্ন কাঁচা রাস্তার মাটির কাজ সম্পন্ন

নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১