ঢাকা রবিবার, ২ আগস্ট, ২০২৬

সিরাজগঞ্জে কাইশা বিক্রি করে জীবিকা নির্বাহ করে চরাঞ্চলের মানুষ


রফিকুল ইসলাম, সিরাজগঞ্জ photo রফিকুল ইসলাম, সিরাজগঞ্জ
প্রকাশিত: ১৭-১১-২০২৫ বিকাল ৬:৩৬

বন্যা শেষে যমুনার বুক জুড়ে জেগে ওঠা বিশাল পলিমাটি যুক্ত চরে বিনাচাষে গজিয়েছে কাইশা ঘাস। বন্যার পানি নেমে যাবার সাথে সাথে সিরাজগঞ্জের যমুনা বেষ্ঠিত উপজেলাগুলোর বিশাল চরাঞ্চলজুড়ে শোভা পাচ্ছে কাইশার সবুজ রঙ। এই কাইশা ক্ষেতের সবুজ ধীরে ধীরে বিবর্ণ হয়ে সোনালী রঙ ধরতে শুরু করেছে। চরাঞ্চলের দরিদ্র মানুষগুলো এই কাইশা সংগ্রহ করে বিক্রি করে জীবিকা নির্বাহ করছে।

বন্যার পানি নেমে যাবার কিছুদিন পর কাইশাগুলো যখন এক থেকে দেড়ফুট লম্বা হয় তখন থেকেই কৃষকেরা তা সংগ্রহ করে পশুখাদ্য হিসেবে বাজারে বিক্রি শুরু করেছে। চরের কিশোর, কিশোরী, ছেলে, বুড়ো, বিধবা, স্বামী পরিত্যক্তা সবাই কমবেশি নিজেদের প্রয়োজনে কাইশাগুলো কেটে গো-খাদ্য হিসেবে ব্যবহার করে। বাজারেও এর বেশ চাহিদা রয়েছে। এরপর ধীরে ধীরে বড় হতে থাকে কাইশাগুলো। হেমন্তে তাতে ফুল আসে। তখন পুরো চরকে মনে হয় একখন্ড সাদা আকাশ। ছোট কাইশা কেটে আঁটি বেঁধে দিনশেষে সেগুলো মাথায় করে বা ঘোড়ার গাড়িতে করে বয়ে নদীর ঘাটে নিয়ে আসে। পরে নৌকায় তুলে যমুনার পাড়ি দিয়ে বাড়ি ফেরে। এক সপ্তাহ শুকানোর পরে কাইশা তারা বিক্রি করেন। শুকনো কাইশা তারা স্থানীয় হাটে বাজারে বিক্রি করে বিশ টাকা পান।

ছোট কাইশাগুলো গো-খাদ্য হিসেবে ব্যবহার করা হলেও বড় কাইশাগুলো চরাঞ্চলে বসবাসকারী মানুষের ঘরের বেড়া হিসেবে ব্যবহার করা হয়। চর এলাকার অধিকাংশ মানুষই এইগুলো দিয়ে ঘরের বেড়া বা বাড়ির চারপাশে বেড়া দিয়ে থাকে।

Masum / Masum

টাঙ্গাইলে অধ্যাপক ডা. মো.শাহ আলম উদ্যোগে   ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে

ঘারিন্দা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুর রহমান জাহিদ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

ফুলবাড়ীতে মৎস চাষীর লিজকৃত পুকুরের মাছ রাতের আধারে লুটপাটের অভিযোগ

বাগেরহাটে ইউনিয়ন নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ