ঢাকা শনিবার, ২১ মার্চ, ২০২৬

রাজধানীতে ২৪ ঘন্টায় ডিবিতে আওয়ামী লীগের আরো ৫ নেতাকর্মী গ্রেফতার


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ১৮-১১-২০২৫ দুপুর ৪:২০

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগের বিভিন্ন টিম রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ০৫ (পাঁচ) নেতাকর্মী গ্রেফতার করেছে।

গত ২৪ ঘণ্টায় রাজধানীর একাধিক স্থানে এসব অভিযান পরিচালিত হয়। ডিবির মতিঝিল, ওয়ারী ও লালবাগ বিভাগের টিমগুলো এসব অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃতরা হলো-১। ভেদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ গোলাম মোস্তফা (৫৬) ২। মিরপুর থানাধীন ৭নং ওয়ার্ডস্থ এ ব্লক ইউনিট আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম লিটন (৫৫) ৩। ছাত্রলীগের সক্রিয় কর্মী মোঃ মাহাবুল আকন্দ (২০) ৪। নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ শাহাব উদ্দীন (৬০) ও ৫। আওয়ামী লীগের সক্রিয় কর্মী মীর হোসেন মিঠু (৪৩) ।

ডিবি সূত্রে জানা যায় সোমবার (১৭ নভেম্বর) ওয়ারী থানাধীন মীর হাজারীবাগ এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ গোলাম মোস্তফাকে গ্রেফতার করে গোয়েন্দা ওয়ারী বিভাগের একটি টিম।

অপরদিকে সোমবার (১৭ নভেম্বর) ঢাকা মেডিকেল কলেজ এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ মাহাবুল আকন্দকে গ্রেফতার করে ডিবি লালবাগ বিভাগের কোতোয়ালি জোনাল টিম । সেইসাথে ডিবি লালবাগ বিভাগের লালবাগ জোনাল টিম কর্তৃক মিরপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ নজরুল ইসলাম লিটনকে গ্রেফতার করে।

এছাড়া সোমবার (১৭ নভেম্বর) বিকাল আনুমানিক ০৩.৫০ ঘটিকায় সিদ্ধেশ্বরী এলাকা থেকে মোঃ শাহাব উদ্দীনকে গ্রেফতার করে গোয়েন্দা মতিঝিল বিভাগ । একই তারিখ রাত আনুমানিক ১১.৪৫ ঘটিকায় গোয়েন্দা মতিঝিল বিভাগের খিলগাঁও জোনাল টিম কর্তৃক খিলগাঁও এলাকা থেকে মীর হোসেন মিঠুকে গ্রেফতার করে।

ডিবি সূত্রে আরও জানা যায়, রাজধানীতে নাশকতা, ঝটিকা মিছিল সংগঠন, অবৈধ রাজনৈতিক কার্যক্রম ও আইনশৃঙ্খলা অবনতি প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান।

Masum / Masum

দিনাজপুরে রোলেক্স বেকারী'র ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী   উপলক্ষে মনোরম ইফতার মাহফিল 

তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাবে বাংলাদেশ -- ডাঃ জাহিদ হোসেন

চিৎকার করলে গুলি করার হুমকি, লোহাগড়ায় পুলিশের খাঁচায় যুবক

কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে -- খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী 

খাল খননে সুফলভোগী হবে হতদরিদ্ররা - ত্রাণমন্ত্রী

লালমনিরহাটে পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠিত, সভাপতি সালাম, সম্পাদক সেনা

বাগেরহাটে এতিমদের হাতে ঈদের নতুন পোশাক বিতরণ

মোড়েলগঞ্জে ব্র্যান্ড নকল করে নিম্নমানের সেমাইয়ে সয়লাব বাজার মারাত্মক স্বাস্থ্যঝুকুতে শিশুরা

লোহাগড়ায় বিনামুল্যে পাট, তিল ও মুগ বীজ ও সার বিতরণ

চট্টগ্রামে ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে দ্রুত উদ্যোগের আশ্বাস বাণিজ্যমন্ত্রীর

শরীয়তপুর জেলা পরিষদের প্রশাসক হলেন সরদার একেএম নাসির উদ্দীন কালু

বাগেরহাটে কলেজ ছাত্রদলের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সন্ত্রাসী হামলায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেল