ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

মানুষ ভোট দেয়ার জন্য মুখিয়ে রয়েছে : নুরুদ্দিন অপু


মোঃ মোস্তফা সরদার,  শরীয়তপুর প্রতিনিধি photo মোঃ মোস্তফা সরদার, শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯-১১-২০২৫ রাত ১১:৫৯

শরীয়তপুর-৩ (ভেদরগঞ্জ, ডামুড্যা ও গোসাইরহাট) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান 

তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, মানুষ ১৭ বছর ভোট দিতে পারেনি। তারা ভোট দেয়ার জন্য মুখিয়ে রয়েছে। ভোটের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সারাদেশের মানুষ অপেক্ষায় আছে। কোনো ষড়যন্ত্রেই নির্বাচন বন্ধ হওয়ার সুযোগ নেই। 

 

বুধবার (১৯ নভেম্বর) দিনব্যাপী শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মহিষার ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

 

তিনি আরও বলেন, এই (জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির) রায়ের মানুষের মনের আকুতির প্রতিফলন ঘটেছে। তারা (শেখ হাসিনা) হাজার হাজার নেতাকর্মীদের বিপদে ফেলে রেখে বিদেশে আরাম আয়েশে জীবনযাপন করছেন। আর দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তার দেয়া লকডাউন ও শাটডাউন এদেশের মানুষ গ্রহণ করেনি। 

 

এসময় শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি মাহফুজুর রহমান বাচ্চু সরকার, 

সাবেক সাংগঠনিক সম্পাদক মহিতুল গণি মিন্টু সরদার, ভেদরগঞ্জ উপজেলার আহবায়ক হাবিবুর রহমান রতন তালুকদার, সাবেক সভাপতি হাসেম ঢালী, সাবেক সাধারণ সম্পাদক বিএম মোস্তাফিজ (মোস্তফা), যুবদলের সাবেক সভাপতি আসলাম মাঝি ও হাজী মোসলেম হোসেন সরদার সহ দলীয় বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Masum / Masum

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত