ঢাকা মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

শিবচরে ইজিবাইক চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার


সারোয়ার হোসেন , শিবচর photo সারোয়ার হোসেন , শিবচর
প্রকাশিত: ২১-১১-২০২৫ দুপুর ১:১৩

মাদারীপুর জেলার শিবচরে ইজিবাইক, মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় সংঘবদ্ধ চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে শিবচর থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ঢাকা, ফরিদপুর ও শিবচর থেকে তিনজনকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো, ফরিদপুরের সদরপুর উপজেলার মানাইরচর এলাকার মৃত মোকশেদ হাওলাদারের ছেলে ঠান্ডু হাওলাদার(৪০), মৃত মোসলেম খাঁর ছেলে সুরুজ খাঁ এবং শিবচরের দত্তপাড়া ইউনিয়নের শৌল্লা এলাকার আমিনুদ্দিনের ছেলে সরাফউদ্দিন(৪৫)। শুক্রবার (২১ নভেম্বর) সকালে এক প্রেসব্রিফিংয়ের মাধ্যমে সহকারী পুলিশ সুপার(শিবচর সার্কেল) মো.সালাহ উদ্দিন কাদের এ তথ্য জানান। 

 

তিনি জানান,গত ৩০ অক্টোবর রাত সাড়ে নয়টার দিকে উপজেলার শিরুয়াইল বাজার থেকে একটি যাত্রীবাহী ইজিবাইক পাশ্ববর্তী নয়াবাজার যাচ্ছিল। শিরুয়াইল বাজার থেকে রওনা দেয়ার পর সাদেকাবাদ এলাকার নির্জন স্থানে এলে ৩/৪ জনের এক দল ইজিবাইকটির পথরোধ করে চালক ও যাত্রীদের মারধর করে বেঁধে পাশের ফসলের ক্ষেতে ফেলে ইজিবাইক ও যাত্রীদের কাছে থাকা ৩টি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। 

 

এই ঘটনায় ওই এলাকার ভুক্তভোগী সাব্বির ফরাজী বাদী হয়ে শিবচর থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে। তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার সাথে জড়িত ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। এসময় ইজিবাইক ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। 

 

সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. সালাহ উদ্দিন কাদের বলেন,'অভিযান চালিয়ে আমরা জড়িত ৩ জনকে গ্রেফতার করতে সক্ষম হই। অন্যদের গ্রেফতারে অভিযান চলমান আছে। এই চক্রটি সংঘবদ্ধ একটি চোরচক্র। এরা রাজৈর, শিবচরসহ বিভিন্ন স্থান থেকে ইজিবাইক ছিনতাই করে থাকে। এদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতিসহ একাধিক মামলা রয়েছে।

Masum / Masum

বাগেরহাটে ভাই হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন: জামায়াত নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

বরগুনা-১ আসনের এমপি মহোদয়ের উদ্যোগে কাঁচা রাস্তার মাটির কাজ চলমান

প্রেমের টানে শরীয়তপুরে দুবাইয়ের যুবক, বিয়ের বন্ধনে আবদ্ধ সলেমান-সুবর্ণা

কুড়িগ্রাম সদরে শুরু হয়েছে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম

এমপি মহোদয়ের উদ্যোগে তালতলীর মৌরভী গ্রামে কাঠের পুল নির্মাণ কাজ সম্পন্ন

এমপি মহোদয়ের উদ্যোগে তালতলী উপজেলায় বিভিন্ন কাঁচা রাস্তার মাটির কাজ সম্পন্ন

নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১

আ'লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসি'র উপর ক্ষেপে যাওয়া বিএনপি'র নেতার শাস্তি দাবি 

জলাতঙ্ক আক্রান্ত গরু জবাই : সাটুরিয়ায় ২ কিলোমিটার এলাকায় গবাদিপশুর জরুরি টিকাদান শুরু

​বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার

মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী  ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ

মহাদেবপুরে  স্টার্টআপ সাইন্স প্রকল্পের উদ্বোধন

বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত