ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

বাগেরহাটের সদর ও রামপাল উপজেলার ডিএমআইই পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়


বাগেরহাট জেলা প্রতিনিধি photo বাগেরহাট জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২২-১১-২০২৫ দুপুর ১১:৫৩

বাগেরহাটের সদর ও রামপাল উপজেলার গ্রাম আদালত বিষয়ক ইউপি চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে ত্রৈমাসিক সমন্বয় সভা গতকাল সকালে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরকে নিয়ে দিনব্যাপি অনাবাসিক ডিএমআইই পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।  

অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, প্রশিক্ষণের সম্মানিত কোচ কো-অর্ডিনেটর বাগেরহাট সদর উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামান।

রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলার নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসী। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, গ্রাম আদালতের বাগেরহাটের ডিস্ট্রিক্ট ম্যানেজার জনাব নাজমুল হাসান। এ ছাড়া সকলকে প্রশিক্ষণের মাধ্যমে, ইউনিয়ন পরিষদের মাধ্যমে স্থানীয় সরকার শাখায় কিভাবে গ্রাম আদালতের ত্রৈমাসিক রিপোর্ট করবেন সেটা শেখানো হয়। এসময় সদর ও রামপাল উপজেলার নির্বাহী অফিসার গন সুন্দরভাবে প্রেজেন্টেশন করেন।

গ্রাম আদালতের কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। প্রতিমাসে পাঁচটি করে মামলা ও প্রচার-প্রচারণার অংশ হিসাবে প্রত্যেকটি ইউনিয়নের দেয়াল লিখন ব্যানার ফেস্টুনের কার্যক্রম করার জন্য নির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন, মনিরুল হক সরদার, উপজেলা সমন্বয়কারী বাগেরহাট সদর ও রামপাল।

অনুষ্ঠানের আয়োজন করেন বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করন (৩য় পর্যায়) প্রকল্প স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতায় উপজেলা প্রশাসন, রামপাল, বাগেরহাট। প্রশিক্ষণ শেষে মূল্যায়ন ও পুরস্কার বিতরণ এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Masum / Masum

​বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার

মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী  ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ

মহাদেবপুরে  স্টার্টআপ সাইন্স প্রকল্পের উদ্বোধন

বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত

বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন

আমার ছেলের হত্যার বিচার চাই: মায়ের আকুতি, লালমনিরহাটে মানববন্ধন

দেউলী বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র‍্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুড়িগ্রামে জমি দখলের অভিযোগ

বিরামপুর উপজেলায় ৩নং খানপুর ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির চাল বিতরণ উদ্বোধন

বড়পুকুরিয়া রেল ক্রসিং পারাপারের রাস্তাটির বেহাল অবস্থা

ফুলবাড়ীর মাদিলা হাটে ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকার ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে

বাগেরহাটে গ্রাম আদালত সক্রিয়করণে অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বাগেরহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক দল নেতা নিহত, বিএনপি নেতা আহত