ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

শরীয়তপুর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী নুরুদ্দিন অপুর গণসংযোগ ও পথসভা


মোঃ মোস্তফা সরদার,  শরীয়তপুর প্রতিনিধি photo মোঃ মোস্তফা সরদার, শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৫-১১-২০২৫ রাত ৯:৪৫

শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ইসলামপুর ও ধানকাঠি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) দিনব্যাপী এ গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, শরীয়তপুর-১ (ডামুড্যা, ভেদরগঞ্জ ও গোসাইরহাট) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

এসময় তিনি বলেন, দেশের মানুষের প্রত্যাশা একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। গণতন্ত্রের পুনরুত্থানের জন্য এটিই এখন জাতির একমাত্র চাওয়া। আগামী জাতীয় নির্বাচনে আপনাদের (জনগনের) ভোটে বিএনপি ক্ষমতায় আসবে। আর বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করবে। তাই এখন থেকে আমাদের দায়িত্ব ঘরে ঘরে গিয়ে ধানের শীষে ভোট চাওয়া।

নুরুদ্দিন অপু আরও বলেন, আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে এই অবহেলিত শরীয়তপুরকে একটি আধুনিক উন্নত সমৃদ্ধ জেলা হিসেবে রুপান্তরিত করতে যা যা করণীয় তাই করা হবে। এখানে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না, একটি শান্তিপূর্ণ নিরাপদ হিসেবে গড়ে তোলা হবে।

এসময় উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি এসএম মাহফুজুর রহমান বাচু সরকার, সাবেক সাংগঠনিক সম্পাদক মহিতুল গণি মিন্টু, ডামুড্যা উপজেলার আহবায়ক অ্যাডভোকেট শাহাদাত হোসেন, সদস্য সৈয়দ জিল্লুর রহমান মধু, উজ্জ্বল সিকদার, রেজাউল করিম শ্যামল বেপারী, আব্দুল মজিদ মাদবর, শরীয়তপুর জেলা সিএনজি, অটোরিক্সা, ইজিবাইক, হালকাযান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি হেমায়েত হোসেন লাবলু খান, সাধারণ সম্পাদক রোকন সরদার, দপ্তর সম্পাদক আলী আহমেদ ঢালী সহ দলীয় বিপুল সংখ্যক নেতাকর্মী।

Masum / Masum

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত