ঢাকা সোমবার, ১৬ মার্চ, ২০২৬

শিবচরের সূর্যনগর বাস কাউন্টারে চাঁদাবাজি,২৪ ঘণ্টার আল্টিমেটাম দিলেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা


সারোয়ার হোসেন , শিবচর photo সারোয়ার হোসেন , শিবচর
প্রকাশিত: ২৭-১১-২০২৫ বিকাল ৫:৪৬

মাদারীপুর জেলার শিবচর উপজেলার সূর্যনগর বাস স্ট্যান্ডে চাঁদাবাজি,সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল ৪টায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।স্থানীয় নেতাকর্মী ও বাসিন্দাদের সম্মিলিত অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচিতে সূর্যনগর এলাকার চলমান চাঁদাবাজির বিরুদ্ধে তীব্র প্রতিবাদের রূপ নেয়। এ সময় বক্তরা চাঁদাবাজি বন্ধের ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে মানববন্ধন শেষ করেন।

চাঁদাবাজি,সন্ত্রাস ও নৈরাজ্যের বন্ধের মানববন্ধনে দত্তপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে শতাধিক যুবদল, শ্রমিক দল, কৃষক দল,জাসাসসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

মানববন্ধন চলাকালে বক্তারা বলেন,বিএনপি সবসময় সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে। আমাদের দলের নাম ভাঙিয়ে যারা এমন কর্মকাণ্ড চালাচ্ছে, তাদের বিরুদ্ধে প্রশাসন দ্রুত তাদের চিহ্নিত করে যেন কঠোর ব্যবস্থা নেয়।

বক্তারা আরও অভিযোগ করেন, ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সংযোগ সড়ক ঘেঁষা এই সূর্যনগর বাস কাউন্টারে এক সপ্তাহ ধরে পুনরায় সক্রিয় হয়ে উঠেছে একটি চাঁদাবাজ চক্র। প্রতিটি বাসযাত্রী ও পরিবহন থেকে তারা ৫০ টাকা করে চাঁদা তুলছে, যা সাধারণ যাত্রীদের মধ্যে আতঙ্ক ও ভোগান্তি তৈরি করেছে।এতে যাত্রীদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিচ্ছে।

সমাবেশে বক্তারা প্রশাসনকে আল্টিমেটাম দিয়ে বলেন, ২৪ ঘণ্টার মধ্যে চাঁদাবাজদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা না নেওয়া হলে আমরা কঠোর আন্দোলনের ডাক দেব। প্রয়োজনে রাজপথে আরও বড় কর্মসূচি গড়ে তোলা হবে।মানববন্ধন শেষে নেতারা শিবচর থানার পুলিশ ও জেলা প্রশাসনের প্রতি দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।

এ সময় বক্তারা জানান,এর আগেও সাংবাদিকদের সংবাদ প্রকাশের পর টানা তিন মাস চাঁদাবাজি বন্ধ ছিল। কিন্তু সাম্প্রতিক সময় থেকে আবারও তারা বেপরোয়া হয়ে উঠেছে। চাঁদাবাজদের কোনো দল নেই, তারা দেশ ও সাধারণ মানুষের শত্রু বলে মন্তব্য করেন বক্তারা।

মানববন্ধনে নেতৃত্ব দেন শিবচর উপজেলা যুবদলের সহ-সভাপতি সাব্বির আহমেদ চৌধুরী (তাপু)। এতে আরো উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আল-আমীন সিকদার, শিবচর উপজেলা জাসাসের সাংগঠনিক সম্পাদক মাহাবুব আলম, দত্তপাড়া ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিয়া এবং দত্তপাড়া ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক কোরবান আলীসহ স্থানীয় নেতাকর্মীরা।

শিবচের সূর্যনগরের এই ঘটনা আবারও প্রমাণ করে স্থানীয় জনগণ ও রাজনৈতিক শক্তি একত্র হলে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ কতটা শক্তিশালী হতে পারে। এখন দেখার অপেক্ষা, প্রশাসন এই চাঁদাবাজ চক্রকে দমনে কত দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে।

Masum / Masum

চট্টগ্রামে ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে দ্রুত উদ্যোগের আশ্বাস বাণিজ্যমন্ত্রীর

শরীয়তপুর জেলা পরিষদের প্রশাসক হলেন সরদার একেএম নাসির উদ্দীন কালু

বাগেরহাটেকলেজ ছাত্রদলের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সন্ত্রাসী হামলায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেল

মহাদেবপুরে প্রতিবন্ধীদের সাথে ইফতার করলেন এমপি ফজলে হুদা

বাগেরহাট অফিসার্স ফোরামের উদ্যোগে সাংগঠনিক সভা ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাকিবুল ইসলাম কে যুব প্রধান করে বাগেরহাট যুব রেড ক্রিসেন্টের কমিটি ঘোষণা

মহাদেবপুরে শয়ন কক্ষ থেকে  যুবকের ঝুলন্ত অর্ধগলিত লাশ উদ্ধার

কুষ্টিয়ায় অপরিকল্পিত বহুতল ভবন নির্মাণে জনদুর্ভোগ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন সাংবাদিক

কক্সবাজার থেকে নোয়াখালীতে ইয়াবা পাচার, গ্রেপ্তার-২

সড়ক, সেতু থেকে শুরু করে বিভিন্ন বড় অবকাঠামো নির্মাণে প্রকৌশলীরা দিনরাত কাজ করে যাচ্ছেন -- গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের, এমপি

বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান বাড়ানো হবে- বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম

লালমনিরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, সড়ক ও মাদ্রাসা ভবনের উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী