ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

শরীযতপুর-১ আসনে গণঅধিকার পরিষদের মনোনয়ন পেলেন অ্যাড. খবির হোসেন


মোঃ মোস্তফা সরদার,  শরীয়তপুর প্রতিনিধি photo মোঃ মোস্তফা সরদার, শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৭-১১-২০২৫ রাত ১০:২৩

জলঢাকা, শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী মনোনীত হয়েছেন দলটির শরীয়তপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খবির হোসেন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাশেদ খাঁন এ ঘোষণা করেন। একইদিন বিকালে দলটির শরীয়তপুর জেলা শাখার সভাপতি ডা. শাহজালাল সাজু এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, অ্যাডভোকেট খবির হোসেনকে শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে মনোনয়ন দেওয়ায় গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খাঁনের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

অন্যদিকে, অ্যাডভোকেট খবির হোসেন শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে 

গণঅধিকার পরিষদ থেকে পাওয়ায় তাঁকেও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্খীরা।

এ ব্যাপারে অ্যাডভোকেট খবির হোসেন বলেন, আমি দল থেকে দীর্ঘদিনের ত্যাগ ও কর্মের মূল্যায়ন পেয়েছি। আমি পালং-জাজিরার সন্তান। এই জনপদের মানুষ আমাকে ভালোবাসে, কারণ আমি তাদের পাশে ছিলাম বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। আমার বিশ্বাস এলাকার সন্তান হিসেবে জনগণ আমার পাশে থাকবে, আমাকে বিজয়ী করবে, ইনশাআল্লাহ। বিজয়ী হতে পারলে তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো।

Masum / Masum

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত