ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

শরীয়তপুর-১ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মশাল মিছিল ও সড়ক অবরোধ


মোঃ মোস্তফা সরদার,  শরীয়তপুর প্রতিনিধি photo মোঃ মোস্তফা সরদার, শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৮-১১-২০২৫ রাত ৮:৪

শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও শরীয়তপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদ আহমেদ আসলামের প্রাথমিক মনোনয়ন বাতিল এবং শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক তিন বারের এমপি বীর মুক্তিযোদ্ধা সরদার একেএম নাসির উদ্দীন কালুকে দলের চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবিতে শরীয়তপুরে মশাল মিছিল ও সড়ক অবরোধ করা হয়েছে। 

শুক্রবার (২৮ নভেম্বর ) সন্ধ্যা ৬ টায় জেলা শহরের স্টেডিয়ামের সামনে থেকে মশাল মিছিল বের করে বিক্ষোভকারীরা। এসময় শরীয়তপুর-ঢাকা সড়কের কোর্ট এলাকায় ঘন্টাব্যাপি সড়ক অবরোধ করে তারা। এতে সাবেক এমপি সরদার একেএম নাসির উদ্দীন কালুর সমর্থক সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করে।

এসময় বিক্ষোভকারী বলেন, বহিরাগত কাউকে আমরা মানি না, তার মনোনয়ন অবৈধ। পালং-জাজিরায় তার কোনো হোল্ডিং নাম্বার নাই। ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে হলে বীর মুক্তিযোদ্ধা সরদার একেএম নাসির উদ্দিন কালুকে চুড়ান্ত মনোনয়ন দিতে হবে। তিনি ছাড়া অন্য কারও পক্ষে নেতাকর্মীরা মাঠে কাজ করবেন না। আমরা কোন ভাড়াটিয়া ও অন্য আসনের কাউকে চাই না, আমরা সাবেক সফল এমপি সরদার একেএম নাসির উদ্দীন কালুকেই চাই। তিনি চূড়ান্ত মনোনয়ন না পাওয়া পর্যন্ত আমাদের আন্দোলন ও বিভিন্ন কর্মসূচি অব্যাহত থাকবে। আর আমাদের দাবি না মানলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

তারা আরও বলেন, সাবেক এমপি সরদার একেএম নাসির উদ্দীন কালু তার জীবনের ৭৮ বছর এই মাটিতেই কাটিয়েছেন। সুখে-দুঃখে, ভালো-মন্দে মানুষের পাশ থেকে কখনোই সরে যাইনি এবং মৃত্যুর আগ পর্যন্ত সরে যাবে না, ইনশাআল্লাহ। এছাড়াও রাজনীতি ছাড়া তার জীবনে আর কোনো পেশা নেই। সমাজ ও মানুষের কল্যাণই তাঁর জীবনের একমাত্র লক্ষ্য। তিনি “বিগত ১৭ বছর নানা প্রতিকূলতার মাঝেও রাজপথে ছিলেন। দলের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন, নেতাকর্মীদের মনোবল ধরে রাখতে কাজ করেছেন। পুলিশ ও প্রতিপক্ষের রক্তচক্ষু উপেক্ষা করে জনগণের পাশে থেকেছেন। তাই আমরা তার সাথেই ছিলাম, আছি ও থাকবো, ইনশাআল্লাহ।

Masum / Masum

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত