বাগেরহাটে ‘নিরাপদ সড়ক চাই’এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বাগেরহাটে ‘নিরাপদ সড়ক চাই–এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) সকালে বাসস্ট্যান্ড এলাকায় র্যালী শেষে দ্যা সুইট প্যালেজ হোটেলের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়। র্যালীতে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শামিমসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।
আলোচনা সভায় ‘নিরাপদ সড়ক চাই বাগেরহাট জেলা শাখার সভাপতি আলী আকবর টুটুলের সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শামিম, প্রেসক্লাব সভাপতি মো. কামরুজ্জামান, সহসভাপতি এস এম রাজ, ট্রাফিক পুলিশের ইন্সেপেক্টর মাজাহারুল ইসলাম, সার্জেন্ট পলাশ, ‘নিরাপদ সড়ক চাই–এর সহসভাপতি হাসিবুর রহমান, এডভোকেট সাজ্জাদ হোসেন, সহ সাধারন সম্পাদক আবুবক্কর সিদ্দিক সহ আরও অনেকে।
আলী আকবর টুটুল বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে শুধু আইন নয়, সকলের সচেতনতা জরুরি। আমরা যদি দায়িত্বশীল হই দুর্ঘটনা অনেক কমে যাবে। অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শামিম বলেন, অতিরিক্ত গতি, ওভারটেকিং আর লাইসেন্সবিহীন যান চলাচলই দুর্ঘটনার বড় কারণ। সবাই নিয়ম মেনে চললে প্রাণহানি রোধ করা সম্ভব। নিরাপদ সড়ক নিশ্চিত করা আমাদের সম্মিলিত দায়িত্ব। সরকার, প্রশাসন ও নাগরিকদের সমন্বিত প্রচেষ্টায় পরিবর্তন সম্ভব।
Ahad Hossain / Ahad Hossain
বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার
মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ
মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্পের উদ্বোধন
বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত
বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন
আমার ছেলের হত্যার বিচার চাই: মায়ের আকুতি, লালমনিরহাটে মানববন্ধন
দেউলী বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত
কুড়িগ্রামে জমি দখলের অভিযোগ
বিরামপুর উপজেলায় ৩নং খানপুর ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির চাল বিতরণ উদ্বোধন
বড়পুকুরিয়া রেল ক্রসিং পারাপারের রাস্তাটির বেহাল অবস্থা
ফুলবাড়ীর মাদিলা হাটে ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকার ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে
বাগেরহাটে গ্রাম আদালত সক্রিয়করণে অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত