বাগেরহাটি এনজিওর কর্মী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন
বাগেরহাটে ব্র্যাক এনজিওর কর্মীকে ধর্ষণ মামলায় এক যুবককে যাবজ্জীবন
কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে
এক বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দেন।
সোমবার(১লা ডিসেম্বর) দুপুরে বাগেরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক সিনি: জেলা ও দায়রা জজ রোজিনা আক্তার এ আদেশ
দেন।
দন্ড প্রাপ্ত জিহাদ শেখ (৩০) বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের বেনেগাতী গ্রামের মৃত: লুৎফর শেখের ছেলে।
ব্রাক এজিওর পক্ষের আইনজীবী এ্যাডভোকেট ফকির মোঃ নওরেশু জামান লালন জানান,বাগেরহাট সদর উপজেলার ব্র্রাক এনজিও যাত্রাপুর শাখার পিও, মাইক্রোফাইন্যান্স (দাবী) পদে কর্মরত এক কর্মী গত ২৩ সালের ১লা আগস্ট দুপুরে সার্ভে করার উদ্দেশ্যে ইউনিয়নের বেনেগাতী গ্রামে জনৈক সনাতন দাস এর বাড়ীতে সার্ভে করার কথাবার্তা বলার সময় আসামী জিহাদ শেখ উক্ত বাড়ীতে আমিয়া বলে সামনে একটি বাড়ী আছে তাহারা লোন নেবে বলিয়া ডেকে নিয়ে যায়
বেনেগাতী এলাকার ঘোষদের বাগানের ভিতর মাটির রাস্তায় পৌছালে বৃষ্টি শুরু হয়। ঐ সময় রাস্তায় কোন লোকজন না থাকায় আসামী জিহাদ শেখ গলার উপর দা ধরে। মাটির রাস্তায় উপর জোর পূর্বক ধর্ষন করে।
এ ঘটনায় ওই এনজিও কর্মী বাদি হয়ে বাগেরহাট সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধনী /০৩) এবং অধিক তর সংশোধনী/২০২০ এর ৯ (১)
ধারায় জিহাদ শেখ একমাত্র আসামি করে মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে
পুলিশ অভিযোগপত্র জমা দিলে আদালত আসামি জিহাদের বিরুদ্ধে চার্জ গঠন করেন।
আদালতের বেঞ্চ সহকারী জানান, ৯জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত যাবত জীবন
কারাদন্ড ১০হাজার টাকা জরিপানা ও অনাদায়ে ১ বছরের সাজা ঘোষনা করেন।
Ahad Hossain / Ahad Hossain
বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার
মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ
মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্পের উদ্বোধন
বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত
বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন
আমার ছেলের হত্যার বিচার চাই: মায়ের আকুতি, লালমনিরহাটে মানববন্ধন
দেউলী বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত
কুড়িগ্রামে জমি দখলের অভিযোগ
বিরামপুর উপজেলায় ৩নং খানপুর ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির চাল বিতরণ উদ্বোধন
বড়পুকুরিয়া রেল ক্রসিং পারাপারের রাস্তাটির বেহাল অবস্থা
ফুলবাড়ীর মাদিলা হাটে ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকার ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে
বাগেরহাটে গ্রাম আদালত সক্রিয়করণে অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত