শরীয়তপুরে গণ অধিকার পরিষদ নেতা অ্যাড. ফিরোজের নেতৃত্বে মিছিল
আগামী জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে গণ অধিকার পরিষদ থেকে মনোনয়ন প্রত্যাশী দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফিরোজ আহমেদ মুন্সীর নেতৃত্বে দলীয় নেতাকর্মীদের নিয়ে ট্রাক প্রতিকের পক্ষে মিছিল করা হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) বিকালে জেলা শহরের রাজগঞ্জ ব্রিজের সামনে থেকে মিছিল বের করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন। এসময় জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মাদবর কাওসার হোসেন, সদর উপজেলার সভাপতি শাহীন কোটারী, জেলা ছাত্র গণ অধিকার পরিষদের সভাপতি জীবন আহম্মেদ নান্টু সহ স্থানীয় গণ অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ সহ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
এসময় অ্যাডভোকেট ফিরোজ আহমেদ মুন্সী বলেন, আমরা জননেতা ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে আগামীর উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের লক্ষে সারাদেশে কাজ করে যাচ্ছি। জনগণের ভোটাধিকার তাদের কাছে ফিরিয়ে দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে ও শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনের উন্নয়নের লক্ষ্যে আমি গণ অধিকার পরিষদ থেকে মনোনয়ন প্রত্যাশা করছি। আমি বিশ্বাস করি দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে এই আসনের মানুষ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবে। আর আমি বিজয়ী হতে পারলে বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত শরীয়তপুর গঠনে কাজ করবো, ইনশাআল্লাহ।
Masum / Masum
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ
মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত
ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন
নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ সেশন পরিচালনা