ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

মহাদেবপুরে জেন্ডার ভিত্তিক সহিংসতা বন্ধে ১৬ দিনের প্রচার অভিযানের উদ্বোধন


লিয়াকত আলী বাবলু, মহাদেবপুর, নওগাঁ photo লিয়াকত আলী বাবলু, মহাদেবপুর, নওগাঁ
প্রকাশিত: ২-১২-২০২৫ রাত ৮:৬

মহাদেবপুরে জেন্ডার ভিত্তিক সহিংসতা বন্ধে ১৬ দিনব্যাপী প্রচার অভিযানের উদ্বোধন করা হয়েছে। ২ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলার জিয়া শিশু পার্কে এই প্রচার অভিযানের উদ্বোধন করা হয়। উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রেজোয়ানুল হক প্রধান অতিথি হিসেবে এই প্রচার অভিযানের উদ্বোধন ঘোষণা করেন। নেটস বাংলাদেশ ও ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহযোগিতায় ডসকো ফাউন্ডেশন এই প্রচার অভিযানের আয়োজন করে। নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডাসকো ফাউন্ডেশন মহাদেবপুরের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা, গণস্বাক্ষর, প্রচারপত্র বিলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ডাসকো ফাউন্ডেশন মহাদেবপুর উপজেলার টেকনিক্যাল অফিসার তামান্না জেবিন এর সঞ্চালনায় এবং সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাবলু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজসেবা অফিসার রেজোয়ানুল হক। এসময়  গ্রাম ইউনিয়ন ও উপজেলা সিএসও সদস্য বৃন্দের মধ্যে বক্তব্য রাখেন মোরশেদা বেগম, আব্দুল মতিন, শেফালী রানী কর্মকার, ববিতা রানী মন্ডল, দীপঙ্কর লাকড়া , ডাসকো মহাদেবপুর উপজেলা ফ্যাসিলিটিটর মিলিতা মুরমু, শুক্লা দেব প্রমূখ।।

Ahad Hossain / Ahad Hossain

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা