ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

বাগেরহাটে রেড ক্রিসেন্ট ইউনিটে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন


বাগেরহাট জেলা প্রতিনিধি photo বাগেরহাট জেলা প্রতিনিধি
প্রকাশিত: ৫-১২-২০২৫ বিকাল ৭:৮

বাগেরহাটে রেড ক্রিসেন্ট ইউনিট আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে। দিবসটি উপলক্ষে শুক্রবার(৫ ডিসেম্বর) সকালে বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিট বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করে। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 
রেলি শেষে রেড ক্রিসেন্ট  ইউনিট কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান মো:নাইমুর রহমান । সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিটের ভাইস চেয়ারম্যান মো. মোস্তাহিদুল আলম রবি। বিশেষ অতিথি ছিলেন ইউনিট সেক্রেটারি মাহাবুব রহমান টুটুল।
এছাড়াও উপস্থিত ছিলেন কার্যনির্বাহী সদস্য ফারুকুজ্জামান বাপ্পি, নারগিস আক্তার ইভা, আলামিন সরদার, সাবেক যুব প্রধান সাহেদ হাসান, শরিফুল ইসলাম জুয়েল, প্রাক্তন যুব রেড ক্রিসেন্ট সদস্য ও সমাজসেবক আব্দুল্লাহ বনি, আজীবন সদস্যবৃন্দ এবং ইউনিটের আরসিওয়াই সদস্যরা।
বক্তারা স্বেচ্ছাসেবার মহৎ দায়িত্ব, মানবিক সেবা কার্যক্রমের গুরুত্ব এবং রেড ক্রিসেন্ট পরিবারের ঐক্যের উপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, “স্বেচ্ছাসেবীরা মানবতার সেবায় অগ্রণী ভূমিকা রাখে, এবং তাদের নিষ্ঠা সমাজে ইতিবাচক পরিবর্তন আনে।” অনুষ্ঠান শেষে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জানানো হয়।

Ahad Hossain / Ahad Hossain

​বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার

মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী  ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ

মহাদেবপুরে  স্টার্টআপ সাইন্স প্রকল্পের উদ্বোধন

বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত

বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন

আমার ছেলের হত্যার বিচার চাই: মায়ের আকুতি, লালমনিরহাটে মানববন্ধন

দেউলী বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র‍্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুড়িগ্রামে জমি দখলের অভিযোগ

বিরামপুর উপজেলায় ৩নং খানপুর ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির চাল বিতরণ উদ্বোধন

বড়পুকুরিয়া রেল ক্রসিং পারাপারের রাস্তাটির বেহাল অবস্থা

ফুলবাড়ীর মাদিলা হাটে ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকার ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে

বাগেরহাটে গ্রাম আদালত সক্রিয়করণে অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বাগেরহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক দল নেতা নিহত, বিএনপি নেতা আহত