ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

জাজিরায় জমি দখলের প্রতিবাদ করায় প্রবাসীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ


মোঃ মোস্তফা সরদার,  শরীয়তপুর প্রতিনিধি photo মোঃ মোস্তফা সরদার, শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ৭-১২-২০২৫ রাত ৮:৪৫

শরীয়তপুরের জাজিরা উপজেলার মুলনা ইউনিয়নের কাউয়াদী গ্রামে নিজের ক্রয়কৃত

জমি দখলের প্রতিবাদ করায় চান মিয়া বেপারী (৫৫) নামে এক ইতালী প্রবাসীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ উঠেছে। রবিবার (৭ ডিসেম্বর) সকালে শরীয়তপুর শহরে এক আইনজীবীর চেম্বারে ওই প্রবাসীর পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলেনে এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, ওই প্রবাসীর স্ত্রী নাহার বেপারী, ভাই সামসেল হক বেপারী ও ভাতিজা আলমাস বেপারী।

সংবাদ সম্মেলনে প্রবাসী চান মিয়া বেপারীর স্ত্রী নাহার বেপারী বলেন, আমার স্বামী চান মিয়া বেপারী ২০ বছর যাবৎ ইতালী প্রবাসী ছিলেন। আমিও ১০ বছর ইতালী ছিলাম। মাঝে কয়েক বছর আগে আমার স্বামী দেশে এসে একই গ্রামের এক্রাম আলী বেপারীর কাছ থেকে ৫০ শতাংশ জমি ক্রয় করে। সেই জমি বুঝিয়ে না দিয়ে আমাদের নানানভাবে হয়রানী করছে। সম্প্রতি স্থানীয়ভাবে সালিশী বৈঠকে বসলে প্রভাবশালীদের আমাদের কাছ থেকে জোরপূর্বক স্টাম্পে ও সাদা কাগজে সাক্ষর নেয়। আমরা প্রতিবাদ জানালে মিথ্যা মামলা দিয়ে আমার স্বামীকে জেলে পাঠিয়েছে। এক্রাম বেপারীর ছেলে দুলাল বেপারী, হেলাল বেপারী সহ আরও বেশ কয়েকজন রাতের ভেকু মেশিন নিয়ে আমাদের বাড়িঘর ভাঙুচর করে।

এখন আমাদের হুমকি ধমকি দিচ্ছে। আমার ছেলেরা প্রবাসে আছে। আমি বাড়িতে একা থাকি, আমি জীবনের নিরাপত্তা চাই। আমার নিরাপদ স্বামীর মুক্তি ও ন্যায় চাই। 

প্রবাসীর ভাই সামসেল হক বেপারী ও ভাতিজা আলমাস বেপারী বলেন, আমার প্রবাসী ভাই চান মিয়া বেপারীর ক্রয়কৃত জমি বুঝিয়ে না দিয়ে এখন আবার সালিশ বৈঠকে জোরপূর্বক স্টাম্পে ও সাদা কাগজে সাক্ষর নেয়। আমরা প্রতিবাদ জানালে মিথ্যা মামলা দিয়ে আমার ভাইকে জেলে পাঠিয়েছে। এক্রাম বেপারীর ছেলে দুলাল বেপারী, হেলাল বেপারী সহ আরও বেশ কয়েকজন রাতের ভেকু মেশিন নিয়ে আমাদের বাড়িঘর ভাঙতে যায়। আমরা জীবনের নিরাপত্তা চাই। আমরা বাঁচতে চাই। আমার ভাইর মুক্তি চাই।

এ ব্যাপারে অভিযুক্তদের বক্তব্যের জন্য বারবার চেষ্টা করেও তাদেরকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে জাজিরা থানার ওসি মাইনুল ইসলাম বলেন, পুলিশ মামলা ছাড়া কাউকে গ্রেপ্তার করে। ওনার বিরুদ্ধে অন্যের জমি দখল ও চাঁদাবাজী মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

Masum / Masum

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত