ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

লালমনিরহাটে রত্নাই নদীতে যুবদলের উদ্যোগে ব্রীজ নির্মান, পারাপারে দূর্ভোগ কমলো হাজারো মানুষের


জুবাইর আহমেদ খান রোহান, লালমনিরহাট photo জুবাইর আহমেদ খান রোহান, লালমনিরহাট
প্রকাশিত: ৯-১২-২০২৫ দুপুর ১১:২১

লালমনিরহাটের আদিতমারি উপজেলার ভেলাবাড়ি ঝাড়িরঝাড় রত্নাই নদীর উপর যুবদলের উদ্যোগে নির্মিত কাঠের ব্রীজের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার বিকেলে ভেলাবাড়ি ইউনিয়নে ঝাড়িরঝাড় নাম এলাকায় যুবদল কর্তৃক নির্মিত কাঠের ব্রীজের উদ্বোধন করেন রংপুর বিভাগীয় সাংগাঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। 
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি রোকন উদ্দিন বাবুল, কালীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, জেলা যুবদলের আহবায়ক আনিচুর রহমান ভিপি আনিচ ও সদস্য সচিব হাছান আলী সহ ভেলা ইউনিয়ন বিএনপির নেতাকর্মীগণ। উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘ দিন ধরে পারাপার হতে নানা সমস্যায় ভুগতো এলাকাবাসী। একটি ব্রীজ না থাকায় স্কুলের শিক্ষার্থী'রা সঠিক সময় পৌছাতে পারত না। এসময় স্থায়ীভাবে ব্রীজ নির্মানের দাবি জানান তারা।
এসময় অনুষ্ঠানে উপস্থিত হয়ে রংপুর বিভাগীয় সাংগাঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, ১৭ বছরেও আওয়ামীলীগ ছোট ছোট সেতু গুলো নির্মান করতে পারেনি। তিনি আরোও বলেন, ফ্যাসিবাদী শাষণের কারণে মানুষের দুঃখ-দুর্দশার প্রতি কোন আন্তরিকতা ছিলনা আওয়ামী লীগের। ৫'ই আগষ্টের পর থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ পাচ্ছি যুবদল বিভিন্ন উন্নয়ন মুলক কাজ করছে এতে জনদূর্ভোগ কমছে।

Ahad Hossain / Ahad Hossain

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা