ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

মাদারীপুরের শিবচরে ডাকাতদলের ৪ সদস্য গ্রেফতার, ৩ টি মাইক্রোবাসসহ ৪ টি গাড়ি উদ্ধার


সারোয়ার হোসেন , শিবচর photo সারোয়ার হোসেন , শিবচর
প্রকাশিত: ১-১-২০২৬ দুপুর ৪:৪৬

মাদারীপুর জেলার শিবচরে ডাকাতদলের ৪ সদস্যকে গ্রেফতার করেছে শিবচর থানা পুলিশ। এসময় লুণ্ঠিত ৩ টি মাইক্রোবাস ও ১ টি প্রাইভেটকার উদ্ধার করা হয়। বৃহস্পতিবার(১ জানুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন সহকারী পুলিশ সুপার(শিবচর সার্কেল) সালাহ উদ্দিন কাদের। 

সংবাদ সম্মেলনে তিনি জানান,'গত ২১ নভেম্বর রাতে উপজেলার যাদুয়ারচর এলাকায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে গ্রেপ্তারের ভয় দেখিয়ে সলেমান নামের এক ব্যক্তির মাইক্রোবাস ছিনিয়ে নেয় ডাকাতদলের সদস্যরা। মাইক্রোবাস চালক উপজেলার শেখপুর এলাকার মো. সলেমান ঢাকা থেকে গাড়ি মেরামত করে বাড়ি ফিরছিলেন। রাত দেড়টার দিকে শিবচরের যাদুয়ারচর এলাকায় আরেকটি গাড়ি দিয়ে সড়কে ব্যারিকেড করে ১০/১২ জনের একটি দল খেলনা পিস্তল, ওয়াকিটকি দেখিয়ে নিজেদের গোয়েন্দা পুলিশ(ডিবি) পরিচয় দিয়ে মাইক্রবাস চালক সলেমানকে আটক করে। এসময় আসামি সনাক্তের কথা বলে সলেমানকে আটক করে চোখ ও হাত বেঁধে পাঁচ্চর এলাকায় নিয়ে মারধর করে রাস্তার পাশে ফেলে রেখে যায়। পরে এ ঘটনায় শিবচর থানায় একটি মামলা দায়ের হলে অভিযানে নামে পুলিশ। সহকারী পুলিশ সুপার(শিবচর সার্কেল) সালাহউদ্দিন কাদের এর নেতৃত্বে পুলিশরের টিম মঙ্গলবার কুমিল্লা, সাভার ও কক্সবাজারে অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করে। তাদের দেয়া তথ্যমতে ৩ টি মাইক্রোবাস ও ১ টি প্রাইভেটকারসহ ভুয়ানম্বর প্লেট ও ডাকাতির কাজে ব্যবহৃত নানা সরঞ্জাম উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ডাকাতদলের ৪ সদস্য হলেন, গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার ধাপাডাঙ্গা গ্রামের হায়দার আলীর ছেলে আল আমিন(৩৬), সাভারের হেমায়েতপুর এলাকার কামাল হোসেনের ছেলে পারভেজ হোসেন(৩০), নীলফামারি জেলার ডোমার উপজেলার আদর্শগ্রাম এলাকার আব্দুল মান্নানের ছেলে জাকির হোসেন(২৩) এবং সাভারের কুরগাও মাওদী ইসলামের ছেলে সবুজ হোসেন(৩৪)। 

সহকারী পুলিশ সুপার(শিবচর সার্কেল) সালাহ উদ্দীন কাদের বলেন,'গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ ডাকাতদলের সদস্য। তাদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আমরা তাদের গ্রেফতার করতে সক্ষম হয়েছি। বিভিন্ন সময়ে লুণ্ঠিত ৩ টি মাইক্রোবাস ও ১টি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে। বুধবার তাদের মাদারীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।'

Rp / Rp

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত