ঢাকা মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

শিবচরে উপজেলা বিএনপির উদ্যোগে যৌথসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 


সারোয়ার হোসেন , শিবচর photo সারোয়ার হোসেন , শিবচর
প্রকাশিত: ৬-১-২০২৬ বিকাল ৭:৪৬

মাদারীপুর ১ শিবচর আসনের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী তৎপরতা জোরদার করার লক্ষে শিবচরে উপজেলা বিএনপির উদ্যোগে নির্বাচনী যৌথসভা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৬ জানুয়ারি) শিবচর উপজেলার মাদবরেরচর ইউনিয়ন চৌধুরী বাড়িতে হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে এই যৌথসভা অনুষ্ঠিত হয়।শিবচরে উপজেলা ও পৌরসভা বিএনপি’র আয়োজনে এ  যৌথসভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করেন উপজেলা বিএনপির আহবায়ক মো.শাহাদাত হোসেন খান। 

যৌথসভা ও দোয়া মাহফিলে বক্তারা বলেন'বিগত সতেরো বছর ধরে বিএনপি নেতাকর্মীরা ভোটাধিকার ও মত প্রকাশের স্বাধীনতা থেকে বঞ্চিত ছিল।এখন মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে।আশা করি আমরা আগামী সংসদ নির্বাচনে পছন্দের মার্কায় ভোট দিতে পারব।সাধারন মানুষ ভোট প্রদানের মাধ্যমে তাদের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পাবে।আগামীর বাংলাদেশ গড়তে ধানের শীষের বিকল্প নেই।আমরা বিশ্বাস করি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব।দীর্ঘ সময় ধরে বিএনপির নেতাকর্মীদের উপর নিপীড়ন, মামলা ও রাজনৈতিক দমন-পীড়ন চালানো হয়েছিল।স্বৈরশাসক শেখ হাসিনা ভারতে পালানোর মাধ্যমে দেশে শান্তি ফিরে এসেছে'।

শিবচর উপজেলা বিএনপির সদস্য সচিব সোহেল রানা বলেন,দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে দীর্ঘ রাজনৈতিক পথচলার স্মৃতি রয়েছে। আপোষহীন নেত্রী খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিএনপির সকল আশা-আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু তারেক রহমান। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলের প্রাণশক্তি। তার নেতৃত্বেই বিএনপি আবার ঘুরে দাঁড়াবে।নেতাকর্মীদের উদ্দেশ্যে বলবো, মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু দলের প্রতীক ধানের শীষ নিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নির্বাচনের সময় খুব কাছাকাছি, এখন ঘরে ঘরে গিয়ে ভোট চাওয়ার সময়'।

যৌথসভা ও দোয়া মাহফিলে মাদারীপুর-১ শিবচর আসনের বিএনপির মনোনীত প্রার্থী নাদিরা আক্তার বলেন, আমি দীর্ঘদিন ধরে দলের আন্দোলন-সংগ্রামে রাজপথে ছিলাম।বিএনপি আমার উপর যে আস্থা রেখেছে, তা রক্ষা করাই এখন আমার প্রধান দায়িত্ব।

এ সময় তিনি আরো বলেন, আমাদের  পরিবারের রাজনৈতিক ঐতিহ্য রয়েছে শিবচরে। প্রয়াত স্বামী নাজমুল হুদা চৌধুরী (মিঠু) শিবচর উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। পরিবারের কেউ পাশে না থাকলেও নেতাকর্মীরাই তার সবচেয়ে বড় শক্তি। জনগণের ভোটে সংসদে গিয়ে জনগণের কণ্ঠস্বর হতে চান বলেও জানান তিনি।

অনুষ্ঠান শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাদারীপুর জেলা ওলামা দলের সদস্য সচিব কুতুবউদ্দিন মাদবর।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী, কেন্দ্রীয় কৃষকদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন বেপারী, যুগ্ম আহ্বায়ক জহের গোমস্তা ও শহিদুল ইসলাম দীপু,সদস্য আজমল হুদা চৌধুরী ইথু,মহিলা দলের আহ্বায়ক সুহাদা আক্তার, সদস্য সচিব শিল্পী আক্তার নীলা,শিবচর উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সাওন চৌধুরী সহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।

Masum / Masum

সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া স্বৈরাচারমুক্ত সমাজ কল্পনা করা যায় না

বাগেরহাটে ভাই হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন: জামায়াত নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

বরগুনা-১ আসনের এমপি মহোদয়ের উদ্যোগে কাঁচা রাস্তার মাটির কাজ চলমান

প্রেমের টানে শরীয়তপুরে দুবাইয়ের যুবক, বিয়ের বন্ধনে আবদ্ধ সলেমান-সুবর্ণা

কুড়িগ্রাম সদরে শুরু হয়েছে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম

এমপি মহোদয়ের উদ্যোগে তালতলীর মৌরভী গ্রামে কাঠের পুল নির্মাণ কাজ সম্পন্ন

এমপি মহোদয়ের উদ্যোগে তালতলী উপজেলায় বিভিন্ন কাঁচা রাস্তার মাটির কাজ সম্পন্ন

নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১

আ'লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসি'র উপর ক্ষেপে যাওয়া বিএনপি'র নেতার শাস্তি দাবি 

জলাতঙ্ক আক্রান্ত গরু জবাই : সাটুরিয়ায় ২ কিলোমিটার এলাকায় গবাদিপশুর জরুরি টিকাদান শুরু

​বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার

মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী  ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ

মহাদেবপুরে  স্টার্টআপ সাইন্স প্রকল্পের উদ্বোধন