ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

শরীয়তপুরে বিএনপিতে যোগ দিলেন আ.লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দলের তিন শতাধিক নেতাকর্মী


মোঃ মোস্তফা সরদার,  শরীয়তপুর প্রতিনিধি photo মোঃ মোস্তফা সরদার, শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০-১-২০২৬ সকাল ৯:১৬

শরীয়তপুর-৩ (ডামুড্যা, ভেদরগঞ্জ ও গোসাইরহাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু ও শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে বিএনপি প্রার্থী সাঈদ আহমেদ আসলামের হাত ধরে আওয়ামী লীগ, যুবশক্তি ও যুব সংহতির তিন শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।

শুক্রবার (৯ জানুয়ারি) রাতে সদর উপজেলার বুড়িরহাটে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় স্থানীয় আঞ্চলিক বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজিত 

দোয়া অনুষ্ঠান শেষে নুরুদ্দিন অপু ও সাঈদ আসলামকে ফুলের মালা বিএনপিতে যোগদান করেন তারা। তারা হলেন-শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সদ্য পদত্যাগী সদস্য মজিবর রহমান খোকন, জেলা যুবশক্তির মুখ্য সংগঠক রেজাউল করিম আদিব ও শরীয়তপুর জেলা যুব সংহতির সাবেক সদস্য সচিব মো. সিয়াম।

এসময় শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি এসএম মাহফুজুর রহমান বাচ্চু সরকার, আব্দুল মান্নান মাদবর, সাবেক সাংগঠনিক সম্পাদক মহিতুল গণি মিন্টু সরদার সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এদিকে, আওয়ামী লীগ ও যুবশক্তি এবং যুব সংহতির বিপুল সংখ্যক নেতাকর্মীর বিএনপিতে যোগদানে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

 

এর আগে শুক্রবার বিকালে মজিবর রহমান খোকন তার ব্যক্তিগত ফেসবুক একাউন্টে স্টেটাস দিয়ে আওয়ামী লীগের সকল পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। এছাড়াও ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে মো. সিয়াম যুব সংহতি থেকে পদত্যাগ করেন।

 

এ ব্যাপারে মজিবর রহমান খোকন বলেন, বিগত সরকারের আমলে আমি নির্যাতিত ও নিষ্পেষিত ছিলাম, তাই ব্যক্তিগত ও পারিবারিক কারণে দলটির সকল পদ থেকে আমি পদত্যাগ করেছি এবং আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে আগামীতে গণতান্ত্রিক একটি দেশ গঠনের লক্ষে মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু ও সাঈদ আহমেদ আসলামের হাত ধরে দুই শতাধিক নেতাকর্মীসহ আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিলাম।

 

এসময় জেলা যুবশক্তির মুখ্য সংগঠক রেজাউল করিম আদিব বলেন, এনসিপি নতুন বন্দোবস্তের যে স্বপ্ন নিয়ে এসেছিল তারা সফল করতে পারেনি, এজন্য আমি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে প্রায় শতাধিক নেতাকর্মীসহ আজ ছাত্রদলের রাজনীতিতে যোগদান করলাম।

 

নুরুদ্দিন অপুও তাদের ধন্যবাদ জানিয়ে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে বলেন, সকল দল মত নির্বিশেষে আমরা সকলে একটি পরিবার।হিংসা বিদ্বেষ ভুলে এ পরিবারের সকলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে একটি সমৃদ্ধ উন্নত শরীয়তপুর গড়ে তুলবো।

Masum / Masum

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা