পিএসজি ছাড়ার ঘোষণা দিয়েই দিলেন এমবাপে
গুঞ্জন ডালপালা মেলছিল আগে থেকেই। অবশেষে ঘোষণাটা দিয়েই দিলেন কিলিয়ান এমবাপে। চলতি মৌসুমের শেষে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ছাড়ছেন ফরাসি তারকা। এরই মধ্যে ক্লাবের সভাপতি নাসের আল খেলাইফিকে সে কথা জানিয়ে দিয়েছেন তিনি। মার্কা, দ্য গার্ডিয়ান, বিবিসি, স্কাই স্পোর্টসসহ বড় বড় গণমাধ্যমে ফলাও করে ছাপা হয়েছে এই খবর।
প্রতি মৌসুমের দলবদলে এমবাপের পিএসজি ছাড়ার গুঞ্জন উঠলেও সেটি সত্য হয়নি। তবে এবার এমবাপে নিজেই পিএসজির সঙ্গে ৭ বছরের সম্পর্কচ্ছেদের ঘোষণা দিয়েছেন। তার ভবিষৎ গন্তব্য কোথায়, তা অবশ্য খোলাসা হয়নি।
তবে লা লিগার ক্লাব রিয়াল মাদ্রিদই যে হতে যাচ্ছে তার পরের ঠিকানা, সেটি একপ্রকার নিশ্চিতই। ইউরোপের বেশ কয়েকটি গণমাধ্যমে এ বিষয়ে প্রতিবেদন এসেছে। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি।
২০১৭ সালে মোনাকো থেকে প্যারিসের ক্লাবটিতে নাম লেখান এমবাপে। ২০২২ সালে এমবাপের রিয়াল মাদ্রিদে যাওয়া বলতে গেলে চূড়ান্ত হয়ে গিয়েছিল। শেষ মুহূর্তে তিনি পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করেন। চুক্তি অনুযায়ী ২০২৪ সাল পর্যন্ত তার প্যারিসে থাকার কথা।
যদিও চুক্তিতে শর্ত ছিল, এমবাপে চাইলে মেয়াদ এক বছর বাড়াতে পারবেন। তবে আর সেটি করছেন না। চলতি মৌসুম শেষে ফ্রি এজেন্ট হয়ে ক্লাব ছাড়তে চান এই তারকা।
পিএসজির একটি সূত্র বলেছে, ‘ক্লাব ছাড়ার বিষয়ে সব শর্তে এখনো দুই পক্ষ একমত হতে পারেনি। আগামী কয়েক মাসের মধ্যে সবকিছু ঠিক হয়ে গেলে এমবাপে আনুষ্ঠানিক বিবৃতিতে পিএসজি ছাড়ার ঘোষণা দেবেন।’
২৫ বছর বয়সী এমবাপ্পে এরই মধ্যে দুবার বিশ্বকাপ ফাইনাল খেলেছেন, একবার জিতেছেন। জিতেছেন গোল্ডেন বুটের পুরস্কারও। এরই মধ্যে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়দের একজন হিসেবে স্বীকৃতিও পেয়েছেন। তবে ক্লাব ফুটবলের সবচেয়ে বড় অর্জন চ্যাম্পিয়নস লিগ শিরোপা এখনো জেতা হয়নি তার। সেই স্বপ্ন সত্য করতেই রিয়ালে যাচ্ছেন ফরাসি তারকা।
Admin / Admin
ছয় জাতির আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক
টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ: নারী ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন
ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স ও বাস্কেটবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
ইপিলিয়ন গ্রুপ ও বাংলাদেশ হকি ফেডারেশনের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষর সেইলর ব্র্যান্ড বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ হকি দলের অফিসিয়াল স্পন্সর
রাগবি সেভেনস চ্যাম্পিয়নশিপ ও মিনি স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আনিনুল হক
থাইল্যান্ডকে ১৭ পয়েন্টে হারানোয় বাংলাদেশ নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হকের অভিনন্দন
সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি
ব্যাডমিন্টন এশিয়া সাউথ এশিয়ান রিজিওনাল চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ফাইনালে উঠায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন
এশিয়ান গেমস কোয়ালিফায়ার হকি টুর্নামেন্টে অংশগ্রহণকারী বাংলাদেশ জাতীয় হকি দলের প্রতি শুভকামনা
প্রধানমন্ত্রীর নির্দেশে আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মারিয়াকে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান
বিশেষ চাহিদা সম্পন্ন খেলোয়াড়দের জন্য বেতন কাঠামো ও জাতীয় লীগের পরিকল্পনা করছে সরকার -- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী