ঢাকা মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬

BPDB এর কাছে শুধুমাত্র HFO ভিত্তিক দেশীয় বিদ্যুৎ উৎপাদনকারী কোম্পানিগুলোর পাওনা প্রায় ১৪,০০০ কোটি টাকা


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ৯-২-২০২৬ রাত ৮:৩৫

দেশের জ্বালানি নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় দেশীয় বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানসমূহ দীর্ঘদিন ধরে BPDB এর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে। জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এসব প্রতিষ্ঠান প্রতিকূল পরিস্থিতির মধ্যেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

তবে দুঃখজনক বাস্তবতা হলো, বর্তমানে BPDB এর কাছে শুধুমাত্র HFO ভিত্তিক দেশীয় বিদ্যুৎ উৎপাদনকারী কোম্পানিগুলোর পাওনা প্রায় ১৪,০০০ কোটি টাকা, যেখানে প্রতিষ্ঠানভেদে ৮ থেকে ১০ মাস পর্যন্ত বিল বকেয়া রয়েছে। এই দীর্ঘ বিলম্বের ফলে Foreign Currency Fluctuation এবং ব্যাংক এর অতিরিক্ত সুদের কারণে সংশ্লিষ্ট কোম্পানিগুলো ইতোমধ্যে বিপুল আর্থিক ক্ষতির (প্রায় ৮,০০০ কোটি টাকা) সম্মুখীন হয়েছে।

Power Purchase Agreement (PPA) 13.2(j) no. clause অনুযায়ী, BPDB নির্ধারিত সময়ের মধ্যে বিল পরিশোধে ব্যর্থ হলে বিদ্যুৎ কেন্দ্র থেকে BPDB এর বিদ্যুৎ সরবরাহ চাওয়ার অধিকার স্থগিত হয়ে যায় এবং একাধারে বিদ্যুৎ কেন্দ্রগুলো বিদ্যুৎ সরবরাহ স্থগিত করার অধিকার রাখে। কিন্তু জাতীয় স্বার্থ বিবেচনায় দেশীয় বিদ্যুৎ কোম্পানিগুলো কখনোই পূর্ণভাবে বিদ্যুৎ সরবরাহ স্থগিত করেনি। বিপুল বকেয়া থাকা সত্ত্বেও বিদ্যুৎ কোম্পানিগুলো ব্যাংক থেকে ধারদেনা করে সাধ্যমতো জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রেখেছে।

বকেয়াজনিত আর্থিক সমস্যার কারণে বিদ্যুৎ কেন্দ্রগুলি যখনই উৎপাদন সীমিত করতে বাধ্য হয়েছে, তখনই BPDB NLDC এর মাধ্যমে কাল্পনিক চাহিদা সৃষ্টি করে LD এর পরিমাণ বাড়িয়েছে। এখানে উল্লেখ্য যে, BPDB এই কাল্পনিক চাহিদার বিপরীতে অপর্যাপ্ত সরবরাহ দেখিয়ে LD এর পরিমাণ বাড়িয়ে এমন একটি বৃহৎ সংখ্যায় নিয়েছে যাতে তাদের বকেয়া উল্লেখযোগ্যভাবে কম দেখায়। বর্তমানে বকেয়া বিল থেকে এই LD কোন কোম্পানির জন্য কর্তন করা হয়েছে আবার কোন কোম্পানির জন্য কর্তনের প্রক্রিয়া শুরু করেছে। উল্লেখ্য যে, এই কাল্পনিক LD এর একমাত্র কারণ BPDB এর দীর্ঘদিনের payment default |

এই পরিস্থিতিতে বর্তমান এবং আসন্ন নির্বাচিত সরকার বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে অস্থিতিশীল পরিস্থিতির মুখোমুখি হতে পারে। আরও উদ্বেগের বিষয় হলো, BPDB এর LD সংক্রান্ত সিদ্ধান্ত দেশীয় এবং বিদেশি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে ভিন্নভাবে প্রয়োগ করা হচ্ছে। এতে বৈষম্যের সৃষ্টি হচ্ছে এবং এখাতে দেশি-বিদেশি বিনিয়োগ মারাত্মকভাবে হুমকির মুখে পড়ছে।

এ সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (BERC)-এর শরণাপন্ন হলে তারা প্রক্রিয়াগত কারণ দেখিয়ে আবেদন খারিজ করে দেয়, যার বিরুদ্ধে কোম্পানিগুলো রিভিউ আবেদন দাখিল করেছে এবং বিষয়টি বর্তমানে বিচারাধীন। রিভিউ প্রক্রিয়া চলমান থাকা সত্ত্বেও BPDB এর LD কর্তনমূলক সিদ্ধান্ত গ্রহণ করে চলেছে, যা চুক্তি, ন্যায়সংগততা এবং জ্বালানি খাতের স্থিতিশীলতার পরিপন্থী।

বিদ্যুৎ খাতে বৈষম্যমূলক আচরণ, চুক্তি লঙ্ঘন ও বিনিয়োগ আস্থার সংকট

জাতীয় পর্যায়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ হুমকির মুখে:

বাংলাদেশের বিদ্যুৎ খাতে বর্তমানে একটি গভীর উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (BPDB) কর্তৃক Power Purchase Agreement (PPA)-এর শর্ত লঙ্ঘন করে বিদ্যুৎকেন্দ্রগুলোর বিল থেকে Excess Outage দেখিয়ে Liquidated Damage (LD) কর্তন এবং এই বিষয়ে অসম ও বৈষম্যমূলক আচরণ বিদ্যুৎখাতের স্থিতিশীলতা, বিনিয়োগ আস্থা ও জাতীয় স্বার্থের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে।

বর্তমানে প্রায় ৩০টি HFO ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র BPDB-কর্তৃক এই চুক্তির ব্যত্যয় ঘটিয়ে LD কর্তনের বিরুদ্ধে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (BERC)-এর সামনে সালিশ প্রক্রিয়া রুজু করেছিল। তবে বিদ্যুৎকেন্দ্রগুলোর এই আবেদন ৮ই জানুয়ারি ২০২৬ তারিখে খারিজ করে দিয়ে BPDB-এর সঙ্গে আলোচনা করে বিবাদ মীমাংসার নির্দেশ দেওয়া হয়।

সালিশ চলমান থাকা অবস্থায় Hon'ble BERC কর্তৃক LD গণনা ও কর্তনের বিষয়ে Status Quo বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। তা সত্ত্বেও অত্যন্ত দুঃখজনকভাবে লক্ষ্য করা গেছে যে, Status Quo বহাল থাকা সত্ত্বেও BPDB আইনবহির্ভূতভাবে ক্ষেত্রবিশেষে কিছু বিদ্যুৎ প্রতিষ্ঠানের পাওনা থেকে LD কর্তন করেছে। এই বাস্তবতায় স্বাভাবিকভাবেই বিদ্যুৎ কোম্পানিগুলোর মধ্যে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষ করে রোজা ও আসন্ন সেচ মৌসুমের ঠিক আগে এ ধরনের বিরোধ বিদ্যুৎখাতে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে পারে বলে খাত সংশ্লিষ্টরা মনে করছেন।

একই PPA, কিন্তু ভিন্ন আচরণ:

Barisal Electric Power Company Limited-এর ক্ষেত্রে BPDB কর্তৃক LD সংক্রান্ত আচরণ বিদ্যুৎখাতে গুরুতর প্রশ্নের জন্ম দিয়েছে। জানা গেছে-


দুঃখজনকভাবে, চলমান সালিশ থাকা সত্ত্বেও একতরফা LD কর্তন, BERC-এর আদেশের ভিন্ন ব্যাখ্যা এবং বৈষম্যমূলক আচরণ বাংলাদেশের বিদ্যুৎখাতে policy unpredictability & regulatory risk স্পষ্ট করে তুলছে।

ইতোমধ্যেই শিল্পখাতে আলোচনা চলছে যে, এই ধরনের আচরণ শুধু নতুন দেশি-বিদেশি বিনিয়োগ নিরুৎসাহিত করছে না, বরং বিদ্যমান কিছু দেশি-বিদেশি বিনিয়োগকারীও তাদের বিনিয়োগ পুনর্বিবেচনা করতে বাধ্য হচ্ছে।

বর্তমান ও নির্বাচিত সরকারের প্রতি সবিনয় নিবেদনঃ

চুক্তি অনুযায়ী অতি সত্বর বকেয়া পরিশোধ করা প্রয়োজন, তা না হলে আসন্ন রমজান ও গ্রীষ্ম মৌসুমে জ্বালানি সংকটের কারণে ব্যাপক Load Shedding এর সম্ভাবনা রয়েছে।

LD এর বিষয়ে চুক্তি অনুযায়ী দেশীয় ও বিদেশি উভয়ের জন্য একই ধরনের আচরণ নিশ্চিত না করা হলে, বিনিয়োগকারী, ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানের বাধ্যবাধকতার কারণে জ্বালানি আমদানি এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে না।

Ahad Hossain / Ahad Hossain

BPDB এর কাছে শুধুমাত্র HFO ভিত্তিক দেশীয় বিদ্যুৎ উৎপাদনকারী কোম্পানিগুলোর পাওনা প্রায় ১৪,০০০ কোটি টাকা

প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার

শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার

ডেইলি স্টারে প্রকাশিত সংবাদ সম্পর্কে সরকারী ব্যাখ্যা

জাতীয় নির্বাচনে জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

সরকারি সকল সম্পত্তি আমাদের কাছে আমানত হিসেবে থাকবে : আতাউর

কৃষি সমাজের উন্নয়নে কৃষিবিদ ইনস্টিটিউশনকে একটি উন্নয়নের মডেল হিসেবে তৈরি করতে চাই - উপদেষ্টা শারমীন এস মুরশিদ

রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের সঙ্গে জড়িত হলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা

রমজানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি করবে সরকার -- মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়

নির্বাচন ও গণভোটে কঠোর নিরাপত্তা: সারাদেশে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েন

তারেক রহমানকে বিজয়ী করার লক্ষ্যে ঢাকা -১৭ গুলশানে গণতান্ত্রিক জাগ্রত বাংলাদেশের ব্যাপক প্রচারণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বিজিবি ঢাকা ব্যাটালিয়ন (৫ বিজিবি) কর্তৃক বিজিবি মোতায়েন

রোডম্যাপ অনুসারে হজের সকল কার্যক্রম এগিয়ে যাচ্ছে - ধর্ম উপদেষ্টা