টাঙ্গাইলের কালিহাতীতে বিদ্যুৎ পৃষ্ট হয়ে রং মিস্ত্রির মৃত্যু
টাঙ্গাইলের কালিহাতীতে বিদ্যুৎ পৃষ্ট হয়ে সিফাত মিয়া নামের এক রং মিস্ত্রির মৃত্যু হয়েছে।সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে উপজেলার এলেঙ্গা বাজারে এ ঘটনা ঘটে।
নিহত সিফাত উপজেলার নরদহি চকপাড়া গ্রামের মো. সিদ্দিক হোসেনের ছেলে।কালিহাতী থানার এসআই মোবারক জানান, সকালে এলেঙ্গা বাজার এলাকায় চান মাহমুদের পাঁচতালা ভবনের রংয়ের কাজ করছিলেন সিফাত। এসময় ভবনের পাশে থাকা ১১ হাজার ভোল্টের তাড়ে জড়িয়ে নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় তার শরীরের সম্পুর্ন পুড়ে যায়।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ফারুক জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।তিনি আরো জানান, এ বিষয়ে কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
Admin / Admin
এমপি মহোদয়ের উদ্যোগে তালতলীর মৌরভী গ্রামে কাঠের পুল নির্মাণ কাজ সম্পন্ন
এমপি মহোদয়ের উদ্যোগে তালতলী উপজেলায় বিভিন্ন কাঁচা রাস্তার মাটির কাজ সম্পন্ন
নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১
আ'লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসি'র উপর ক্ষেপে যাওয়া বিএনপি'র নেতার শাস্তি দাবি
জলাতঙ্ক আক্রান্ত গরু জবাই : সাটুরিয়ায় ২ কিলোমিটার এলাকায় গবাদিপশুর জরুরি টিকাদান শুরু
বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার
মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ
মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্পের উদ্বোধন
বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত
বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন
আমার ছেলের হত্যার বিচার চাই: মায়ের আকুতি, লালমনিরহাটে মানববন্ধন
দেউলী বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত