গাজীপুর সিটি করপোরেশনের গাড়িচাপায় শ্রমিক নিহত, মহাসড়ক অবরোধ
গাজীপুর সিটি করপোরেশনের ময়লা ফেলার গাড়ির চাপায় মহানগরের কুনিয়া তারগাছ এলাকায় এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনার জেরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর করছে কারখানার শ্রমিকরা। এ সময় উত্তেজিত জনতা ময়লা ফেলার গাড়ির সামনের অংশে আগুন ধরিয়ে দেন।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টার মহাসড়ক পার হওয়ার এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহত ওই নারী শ্রমিকের পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩০ বছর। তিনি স্থানীয় একটি কারখানার নারী পোশাক শ্রমিক ছিলেন।
গাজীপুরের গাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা চলছে। সকাল সাড়ে ৯টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
উত্তেজিত শ্রমিকরা সিটি করপোরেশনের গাড়ির সামনের অংশে আগুন ধরিয়ে দেয় পুলিশ ও এলাকাবাসী জানায়, শনিবার সকালে গাজীপুর মহানগরের কুনিয়া তারগাছ এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন ওই নারী। এ সময় গাজীপুর সিটি করপোরেশনের দ্রুতগতির একটি ময়লার গাড়ি ওই নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর শ্রমিক নিহতের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিভিন্ন কারখানার পোশাক শ্রমিকরা উত্তেজিত হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে এবং গাড়িতে ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।
এ দিকে টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবু মুহাম্মদ সাজেদুল কবীর জোয়ারদার জানান, উত্তেজিত শ্রমিকরা মহাসড়কে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ও গাড়ি ভাঙচুর করার কারণে ফায়ার সার্ভিসের গাড়ি নিয়ে ঘটনাস্থলে আগুন নেভাতে যাওয়া সম্ভব হয়নি।
গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহতের ঘটনায় স্থানীয় শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে। তারা বিভিন্ন যানবাহন ভাঙচুর করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।
Admin / Admin
প্রেমের টানে শরীয়তপুরে দুবাইয়ের যুবক, বিয়ের বন্ধনে আবদ্ধ সলেমান-সুবর্ণা
কুড়িগ্রাম সদরে শুরু হয়েছে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম
এমপি মহোদয়ের উদ্যোগে তালতলীর মৌরভী গ্রামে কাঠের পুল নির্মাণ কাজ সম্পন্ন
এমপি মহোদয়ের উদ্যোগে তালতলী উপজেলায় বিভিন্ন কাঁচা রাস্তার মাটির কাজ সম্পন্ন
নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১
আ'লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসি'র উপর ক্ষেপে যাওয়া বিএনপি'র নেতার শাস্তি দাবি
জলাতঙ্ক আক্রান্ত গরু জবাই : সাটুরিয়ায় ২ কিলোমিটার এলাকায় গবাদিপশুর জরুরি টিকাদান শুরু
বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার
মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ
মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্পের উদ্বোধন
বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত
বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন