ঢাকা রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

জাতীয় অর্থনীতিতে সহায়ক ভূমিকা রাখছে রাজশাহীতে গবাদিপশু পালন


সবুজ ইসলাম, রাজশাহী photo সবুজ ইসলাম, রাজশাহী
প্রকাশিত: ২৭-২-২০২৪ দুপুর ৪:২৫

রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ আলী। তার গরুর খামারে গরু রয়েছে  ৬ টি। গাভি ২ টি , বকনা গরু ৩ টি ও বকনা ১টি। দুইটি গাভি প্রতিদিন দুধ দেয় গড়ে ১৫ থেকে ২০ লিটার । বাজারে প্রতি কেজি দুধের মুল্যে ৬৫ থেকে ৭০ টাকা। তার সাথে কথা বলে জানা যায় দুইটি গরু থেকে মাস শেষে দুধ বেচেঁ টাকা আসে প্রায় ৩৫ হাজারের মত। গরুর খাবার এবং বাহ্যিক খরচ হয় ২০ হাজারের মত । মাস শেষে মোহাম্মদ আলীর গরুর দুধ বিক্রি থেকে আয় হয় ১৫ হাজার টাকার মত। এই বিষয়ে গরু খামারি মোহাম্মদ আলী বলেন, ‘একটা মাত্র গরু থেকে শুরু হয় আমার গরু লালন পালন। প্রথম প্রথম কষ্ট মনে হলে ওপরবর্তীতে যখন অভ্যাস্ত হয়ে পড়ি তখন এই বিষয়টি আমার কাছে স্বাভাবিক হতে শুরু করে। এখন আমার খামারে গরু আছে প্রায় ৬টির মত। দুইটি গাভির দুধ বিক্রি করে আমার মাসে পনের বিশ হাজারের মত থাকে। এই নিয়ে আমার সংসার চলে যায়’।
মোহাম্মদ আলীর মতই পবা উপজেলার পুঠিয়াপাড়া এলাকার গোলজার আলীর খামারে রয়েছে ৩ টি ষাড়ঁ গরু। তার সাথে কথা বললে তিনি বলেন, শখের বশেই প্রথমে বাড়িতে  ১টি গরু কিনেছিলাম গত বছরের কোরবানী ঈদের তিনমাস আগে ৮৫ হাজার টাকায়। ঈদের সময় গরুটি বিক্রি করেছিলাম ১ লক্ষ ৫ হাজার টাকায়। এভাবেই যখন দেখতে পেলাম আমার গরু পালন করে লাভ আসছে তখন থেকেই বাণিজ্যিকভাবে বাড়ির পাশে পতিত জমিতে গরুর খামার দিয়েছি। এখন আমার খামারে ৩টি গরু আছে। সামনে মাসে আরো ২টি গরু উঠানো ইচ্ছে আছে।
একই উপজেলার বড় গাছি ইউনিয়নের শুভিপাড়া গ্রামের স্বামীহারা মরিয়ম বেগম। দুই ছেলে ও এক মেয়ে কে রেখেতার স্বামী আক্কাস আলী তিন বছর আগে সড়ক দূর্ঘটনায় মারা যান। তার সাথে কথা বললে জানা যায় স্বামীকে হারানোর পর ঘরে জমানো কিছু টাকা থেকে একটি ছাগল কিনে নওহাটার হাটে। আজকে তার অস্থায়ী খামারে ছাগলে সংখ্যা ৮ টি । মরিয়ম বেগম বলেন, আমরা স্বামী মারা যাওয়ার পরে দুই ছেলে আর মেয়ে কে নিয়ে কি করবো ভাবতে পারছিলাম না। কয়েক দিন পরে স্বামীর জমানো টাকা থেকে একটা ছাগল কিনি। বিলের ঘাস লতা পাতা খাইয়ে ছাগল টিকে পালন করি। সেখান থেকেই আমার শুরু হয় ছাগল পালন করা। ইচ্ছে আছে ছাগল বিক্রি করে একটি গরু কিনবো। এখন আল্লাহ যদি চায় তাহলে হবে। 
এভাবেই মোহাম্মদ আলী, গোলজার আলীরও মরিয়ম বেগমের মত এই উপজেলার অনেকেই পশুপালনে আগ্রহী হয়ে উঠছে।উপজেলা প্রাণীসম্পদ অধিদপ্তর থেকে জানা যায় গরু, ছাগলসহ মোট পাঁচশতাধিক খামার রয়েছে এই উপজেলায় ।ঠিক তেমনিভাবে রাজশাহীতে পূর্বের চেয়ে বর্তমান সময়ে বাণিজ্যিক পদ্বতিতে গবাদিপশু পালন বৃদ্ধি পেয়েছে কয়েকগুণ । গবাদি পশুপালনে যেমন একদিক দিয়ে বেকার সমাজের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে ঠিক গবাদিপশু পালন থেকে প্রাপ্ত মুনাফা দেশের জাতীয় অর্থনীনিতে সহায়ক ভূমিকা রাখছে। 
এই উপজেলার খামারিদের গবাদিপশু পালনে রাজশাহীর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কর্তৃক প্রশিক্ষণ, জরুরী সেবা ও কাঙ্খিত চিকিৎসা সেবা পেয়ে এই এলাকার খামারিরা সন্তোষ প্রকাশ করেছেন। কর্তৃপক্ষের নানা মুখি উদ্যোগ গ্রহণ, সেবার মানোন্নয়ন ও উদ্বুদ্ধকরণের কারণে স্থানীয় সাধারণ মানুষদের মাঝে আগ্রহ বৃদ্ধি পাচ্ছে পশুপালন ও খামার ব্যবসায়। এলাকার স্থানীয় খামারী ও সেবা গ্রহীতাদের সাথে কথা বলে ও বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। সত্যতা জানার জন্য সরেজমিনে গিয়ে দেখাগেছে, প্রতিদিন প্রায় দেড় শতাধিক খামারি ও সাধারণ মানুষ অসুস্থ গবাদি পশুর প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছেন প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল।
প্রতিদিন হাঁস-মুরগির টিকাদান, পশুপাখির চিকিৎসা প্রদান, উন্নত কৃত্রিম প্রজনন কার্যক্রম ও উন্নতজাতের ঘাসচাষ স¤প্রসারণ এবং প্রশিক্ষণ সহ জরুরী সেবাপ্রদান করে আসছে উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল। পাশাপাশি গবাদিপশু পালনে উদ্বুদ্ধ করছেন যুব সমাজ সহ সাধারণ মানুষকে। কর্মকর্তাদের সাথে কথা বলে জানা যায় প্রাত্যহিক ও নিয়মিত চিকিৎসা সেবার মধ্যে অন্যতম হলো পশুপাখির পেটফুলা, পেটফাপা, হাত-পা ভাঙ্গা, জ্বরসহ অন্যান্য চিকিৎসা। এছাড়াও গরু-ছাগলের ভ্যাকসিন নিতে নিয়মিত ভীড় করেন খামারি ও সাধারণ মানুষরা।
উপজেলা প্রাণীসম্পদ অধিদপ্তর অফিসে সেবা নিতে আসা পারিলা ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকার সাইফুল ইসলামবলেন, আগে আমি বেকার ছিলাম। উপজেলা প্রাণীসম্পদ দপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে আমি আমার বাসায় গরু মোটাতাজাকরণ প্রকল্পে একটি ছোট গরুরখামার দেই। উপজেলার স্যারদের কাছে থেকে খামার করতে প্রয়োজনীয় পরামর্শ পেয়েছি সব সময়। প্রথম দিকে দুইটি গরু দিয়ে শুরু করলেও আজকে আমার খামারে দশটি গরু রয়েছে। বছর শেষে খামার থেকে আমার লাভ আসে প্রায় দেড় লক্ষ টাকার মত।
এই বিষয়েউপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃসুব্রত কুমার সরকার বলেন, প্রতিদিন উপজেলার ৮টি ইউনিয়ন ও ২টি পৌরসভার প্রত্যন্ত এলাকা থেকে দেড় শতাধিক খামারি ও সাধারণ মানুষ অসুস্থ গবাদি পশু নিয়ে হাসপাতালে এসে প্রয়োজনীয় চিকিৎসা নিয়ে যাচ্ছেন। এছাড়াও অসহায় ও হত-দরিদ্রদের মাঝে উন্নতজাতের গবাদিপশু ও হাঁস-মুরগি বিতরণ এবং পুনর্বাসন ও উপকরণ সহায়তা প্রদান অব্যাহত আছে। তিনি আরো জানান, মোবাইল ভেটেরিনারি ক্লিনিকের মাধ্যমে দুর দুরান্তে গবাদিপশুর জরুরী চিকিৎসা প্রদান করা হয়। চিকিৎসা সেবার পাশাপাশি মাঠপর্যায়ে রোগ অনুসন্ধান কার্যক্রম, গবাদিপশু লালনপালন, টিকা প্রদান, উন্নত জাতের ঘাস চাষ, গবাদিপশুর প্রাথমিক চিকিৎসার জন্য উল্লেখিত দপ্তর নিয়মিত উঠান বৈঠক, মতবিনিময় সভাসহ গবাদিপশুর জাতউন্নয়নে প্রতিটি পৌরসভায় ও ইউনিয়নে কৃত্রিম প্রজনন কার্যক্রম অব্যাহত রয়েছে। উপজেলায় প্রায় ছোটবড় পাঁচশতাধিক গরুরখামার, ছয়শতাধিক ছাগল ও ভেড়ার খামার এবং পাঁচশতাধিক হাঁস-মুরগীর খামার রয়েছে। ইদানিং অনেকেই খামার স্থাপনে আগ্রহী হচ্ছেন। এর মধ্যে বেকার যুবকেরা আগ্রহীহচ্ছে এই পেশাতে। বিষয়টি একদিকে যেমন বেকারত্ব দূরীকরণে ভাল ভুমিকা রাখবে। ঠিক তেমনিভাবে স্থানীয় অর্থনীতিকেও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভুমিকারাখবে এমনভাল উদ্যোগ। এই সেক্টরের যে কোন উদ্যোগতাকে খামারের সেডর্নিমাণ হতে শুরু করে খামারের ব্যবস্থাপনা, চিকিৎসা সম্পর্কিত যাবতীয় পরামর্শ সহ অন্যান্য  প্রয়োনীয় সেবা প্রাণিসম্পদ দপ্তর থেকে দেয়ার আশ্বাস দেন তিনি।
প্রয়োজনের সময় ভাল মানের কাঙ্খিত সেবা পাওয়ায় উপজেলার বিভিন্ন গ্রামে আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে গবাদিপশু ও খামার ব্যবসায়ীদের কর্মযজ্ঞ। বৃদ্ধি পেয়েছে গরু-ছাগল এর খামার সহ গরু মোটা তাজাকরন ও গাভীপালনের পরিধি। সেবার মানে আস্থা থাকার কারণে, স্থানীয় যুবসমাজের আগ্রহ বাড়ছে এই পেশাতে। আগ্রহী হচ্ছে সাধারণ মানুষরাও। সৃষ্টি হচ্ছে নতুন কর্মসংস্থানের। হ্রাসপাচ্ছে বেকারত্বের বলে মন্তব্য স্থানীয়দের। এভাবে চলতে থাকলে এই অঞ্চলের মানুষরা স্বাবলম্বী হবে; শক্তবস্থানে যাবে স্থানীয় অর্থনীতির বিষয়টিও।
গবাদি পশুর বাণিজ্যিক পালনে দেশের অর্থনীতিতে কতটুকু ভুমিকা রাখতে পারে ? এই প্রশ্ন করা হলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও অর্থনীতি বিভাগের অধ্যাপক ডা. মোঃ ইলিয়াস হোসেন বলেন, ‘আমাদের এই বরেন্দ্র অঞ্চলে এক সময় লাইভ স্টোক এবংগ রুপালন হতো ব্যাপক হারে। কিন্তু মাঝ খানে কিছু সময়ে এই গরু-ছাগল পালন কমে গিয়েছিল এবং বর্তমানে তা আবারো বেড়েছে। এখন গ্রামে আমরা দেখতে পাচ্ছি সাধারণ কৃষক থেকে শুরু করে অনেক বেকার যুবক গবাদিপশু পালনে আগ্রহ পাচ্ছে। তবে সরকার  গবাদিপশু পালনে বিভিন্ন উদ্যেগ গ্রহণ করে তাহলে প্রত্যন্ত অঞ্চলের খামারিরা উপকৃত হবে। এইক্ষেত্রে একটি সুনিদিষ্ট পরিকল্পনা গ্রহণ করতে হবে এবং সাধারণ কৃষকদের প্রণোদনা দেওয়ার ব্যাবস্থা করতে হবে’। 

 

Masum / Masum

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামানের দাফন সম্পন্ন

ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের উপর গুলিবর্ষণ ও সহিংস ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ বিএজেপি'র

বাগেরহাটে জামাত নেতার অর্থ আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন

চাঁদপুরের "কচুয়ার সন্তান " ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অফিসার্স এসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া রুবেল

সাটুরিয়ায় সাধারণ ভোটারদের উদ্যোগে ধানের শীষের বিশাল মিছিল ও শোডাউন অনুষ্ঠিত

বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বাঁধা, অফিসে তালা ও ভাংচুর

আগে হবে প্রজ্ঞাপন তারপরে নির্বাচন ,পে- স্কেল নিয়ে তালবাহানা চলবে না চলবে না

ভোট কেন্দ্র দখল করতে আসায় যৌথ বাহিনীর প্রতীকি মহড়া

আমতলীতে চিহ্নিত মাদক ব্যবসায়ী নৌবাহিনীর হাতে ২০পিস ইয়াবাসহ গ্রেফতার

ন্যায় ভিত্তিক সমাজ ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে জামাত ইসলামের  বিকল্প নেই - শেখ মঞ্জুরুল হক রাহাদ

দেশের মানুষ রাজনীতির দুই ভূত তাড়াতে চায় : মামুনুল হক

বাগেরহাটে সাদা সোনা খ্যাত বাগদা চিংড়ি উৎপাদন হুমকির মুখে

বৈষম্যমুক্ত নবম পে-স্কেলের দাবিতে বাগরহাটে কর্ম বিরতি পালন