ঢাকা শনিবার, ২০ জুন, ২০২৬

মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতা মামুনের প্রতিবাদ  


ফেনী প্রতিনিধি  photo ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ২-৫-২০২৬ বিকাল ৬:২৭

ফেনীর কালীদহ ইউনিয়ন যুবদল নেতা সরোয়ার জাহান মামুনের বিরুদ্ধে সাবেক সলিম উল্ল্যাহ মেম্বারের দোকানঘর জবরদখল ও স্থানীয় গৃহিণী পুতুলের কাছ থেকে চাঁদা দাবী ও হয়রানির ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে কালীদহ ইউনিয়ন যুবদল নেতা সরোয়ার জাহান মামুন সাংবাদিকদের বলেন আমার বিরুদ্ধে স্বার্থান্বেষী ও একটি কুচক্রী মহল দীর্ঘদিন যাবৎ কোন প্রকার সুনির্দিষ্ট তথ্য প্রমান ছাড়াই বিভিন্ন রকমের প্রপাগান্ডা চালিয়ে আসছে।যাহা আমার সামাজিক মর্যাদা ক্ষুন্ন করার উদ্দেশ্য তারই ধারাবাহিকতায় সোশ্যাল মিডিয়া ও স্থানীয় কিছু গণমাধ্যমে আমার বিরুদ্ধে দোকান দখলের অভিযোগ সহ আরো যেসব অভিযোগ আনা হয়েছে আমি এসব বিষয় মোটেই অবগত নই এটি সম্পুর্ন ভিত্তিহীন মিথ্যা বানোয়াট ও অপপ্রচার ছাড়া আর কিছু নয়।

বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে যাত্রাসিদ্ধি নামক স্থানে নির্মিত ঘরটিতে তৎকালীন আওয়ামী লীগের সন্ত্রাসীদের দেশীয় অস্ত্রে ভরপুর থাকতো সবসময়। ঘরটিতে এনে সাধারন নিরীহদের তাদের অপকর্মে বাধ্য করা হতো।তাদের কথামতো অপকর্মে বাধ্য না হলে এই ঘরটিতে এনে সাধারণ নিরীহদের এই ঘরটিতে টর্চার করা হতো বলে দাবী করেছেন যুবদল নেতা সরোয়ার জাহান মামুন। এছাড়াও যুবদল নেতা সরোয়ার জাহান মামুন আরো বলেন এলাকায় কিশোর গ্যাং সালিশ বানিজ্য ও মাদক কারবারিদের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ওইসব কুচক্রী মহল স্থানীয় গৃহিণী পুতুলকে দিয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে প্ররোচনার মাধ্যমে আমার বিরুদ্ধে লেলিয়ে দিয়ে তাদের স্বার্থ হাসিলের চেষ্টায় লিপ্ত ছিলো এখনো আছে যাহা এলাকার সকল সচেতন মহলের দৃষ্টিগোচর হয়েছে। 

যুবদল নেতা সরোয়ার জাহান মামুন আরো বলেন আমি বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে অনেক নির্যাতিত হওয়ার পরও আমি আমার আদর্শ থেকে বিন্দু মাত্র পিছপা হইনি। তাই ষড়যন্ত্রকারিরা যতই ষড়যন্ত্র করবে কোন লাভ হবেনা। প্রকৃত দোষীদের সুস্থ তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনার জোর দাবি জানাই।

Masum / Masum

কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডে টাঙ্গাইল জেলা কমিটি গঠন

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) ফেনী জেলা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে

মহাদেবপুরে জাহাঙ্গীর পুর সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়  ও দোয়া মাহফিল

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে পড়ে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাগেরহাটে বিআরডিবির দোকান দখল ও ভাড়াটিয়াকে উচ্ছেদের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

একশত বিশ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করল হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ি

ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াতকে ওএসডি করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া 

সকল মহানগরসহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থাকরণ লক্ষ্যে সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা : দ্রুত বিচারের আশ্বাস ত্রাণমন্ত্রীর

শিবচরে শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী আয়োজন

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

ফুলবাড়ীতে মাদক বিরোধী র‌্যালী অনুষ্ঠিত