এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা ২০২৬-এর ফল প্রকাশ
২০২৬ সালের এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার ফল আজ প্রকাশিত হয়েছে। আজ সকাল ১০ টায় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ এর ফলাফল উদ্বোধন করেন। এসময় প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহ্দী আমিন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
৯টি সাধারণ বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা ২০২৬ এ মোট অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা ১৮,২৯,৪৮৫ জন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১১,৩৮,৮৭৭ জন। এ বছর পাশের হার ৬২.২৫%। জিপিএ ৫ পেয়েছেন ১,১৬,৬৭৬ জন। মোট ৩,৮৮৩ টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী মোট প্রতিষ্ঠান ছিল ৩০,৪০২ টি।
৯ টি সাধারণ শিক্ষা বোর্ডে অংশগ্রহণকারী পরীক্ষার্থী ছিল ১৪,০৪,৫৩৯ জন। এদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৮৯৯,৬১০ জন। পাশের হার ৬৪.০৫%। জিপিএ ৫ পেয়েছেন ১,০৬,০০৯ জন।
মাদ্রাসা শিক্ষা বোর্ডে অংশগ্রহণকারী পরীক্ষার্থী ছিল ২,৯৬,৯৮২ জন। এদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১৬৪৭৯৭ জন। পাশের হার ৫৫.৪৯%। জিপিএ ৫ পেয়েছেন ৬,৭১৬ জন।
কারিগরি শিক্ষা বোর্ডে অংশগ্রহণকারী পরীক্ষার্থী ছিল ১,২৭,৯৬৪ জন। এদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৭৪৪৭০ জন। পাশের হার ৫৮.২০%। জিপিএ ৫ পেয়েছেন ৩,৯৫১ জন।
ফলাফল উদ্বোধনকালে মন্ত্রী বলেন, এবার শিক্ষার্থীদের নম্বর পুঙ্খানুপুঙ্খভাবে পুনঃমূল্যায়নের সুযোগ থাকেবে। যদি কোন শিক্ষার্থীকে ভুল নম্বর দেয়া হয়ে থাকে, বা প্রাপ্য নম্বর না দেয়া হয় তবে সেইসব উত্তরপত্র পুনঃমূল্যায়ন করা হবে। রিভিউ কমিটি সেই খাতা পুনঃমূল্যায়ন করবে। প্রত্যেকটি শিক্ষার্থীর যে নম্বর প্রাপ্য, তাই তাকে দেয়া হবে। আগে পদ্ধতি ছিল যদি কোন শিক্ষার্থী রি-এক্সামিন করতেন, তাহলে শুধু টেব্যুলেশন শিটটা দেখা হতো, সত্যিকার অর্থে ওই শিক্ষার্থীর খাতা পাল্টিয়ে গিয়েছে কিনা, এবং শিক্ষক যথাযথ নাম্বার দিয়েছেন কিনা, সেটা পুনঃমূল্যায়নের করার ব্যবস্থা ছিল না। এবার আইনগতভাবে প্রত্যেকটি শিক্ষার্থীর জন্য উত্তরপত্র পুনঃমূল্যায়নের সুযোগ দেয়া হচ্ছে।
প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের অভিনন্দন বলেন, যারা ভালো ফলাফল করেছে, তাদের পাশাপাশি তাদের পরিবারও গর্বিত। তবে কোনো কারণে যারা কাঙ্ক্ষিত বা প্রত্যাশিত ফলাফল অর্জন করতে পারেনি, তাদের হতাশ না হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, এটাই জীবনের শেষ সুযোগ নয়। যারা কাঙ্ক্ষিত ফলাফল পায়নি, সরকার সবসময় তাদের পাশে থাকবে। আমরা নিশ্চিত করতে চাই, ভবিষ্যতেও যেন তারা সব বাধা পেরিয়ে সফলতা অর্জন করতে পারে।
Rp / Rp
এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা ২০২৬-এর ফল প্রকাশ
“ভ্যালু-বেইজড শিক্ষা, কমিউনিটি সম্পৃক্ততা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ প্রাথমিক শিক্ষার নতুন অগ্রাধিকার”: ববি হাজ্জাজ
ডিগ্রির ব্যবসার অবসান ঘটিয়ে কর্মমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করা হবে -- প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
বুয়েটের আবাসিক হল সমস্যার সমাধানে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে -- মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন
প্রশ্ন ফাঁস করলে কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে - মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন
শিক্ষাই হচ্ছে সকলের সম্বল:শিক্ষামন্ত্রী . প্রধানমন্ত্রীর ভালোবাসার প্রধান বিষয়বস্তু হচ্ছে শিক্ষা: শিক্ষামন্ত্রী
২০২৮ সালের মধ্যে সব প্রাথমিক শ্রেণিকক্ষে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিশ্চিত করা হবে - প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
বাদল মোড়ল হত্যার বিচারের দাবিতে ষষ্ঠ দিনের কর্মসূচি, অবরোধ ও দোয়া মাহফিলের ঘোষণা
মিড-ডে মিলে মায়েদের সম্পৃক্ততায় গার্ডিয়ান কমিটি গঠনের নির্দেশ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর
বাংলাদেশ-পাকিস্তান নলেজ করিডোর শিক্ষা ও গবেষণার নতুন দিগন্ত উন্মোচন করবে
৭৩১ শিক্ষার্থীকে ৯২ লক্ষাধিক টাকার শিক্ষা বৃত্তি দিলো ডিএনসিসি
স্কুল ফিডিং প্রকল্পে অনিয়মঃ নিম্নমানের পচা খাবারে অসুস্থ হচ্ছে শিশুরা’ শীর্ষক সংবাদটি মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষিত হয়েছে
শিক্ষা অবকাঠামো উন্নয়নে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ
Link Copied