সংস্কৃতি মন্ত্রীর সাথে প্যালেস্টাইনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ: মাদ্রিদ সাংস্কৃতিক সম্মেলনে যোগদানের আমন্ত্রণ
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী জনাব নিতাই রায় চৌধুরী, এমপি-এর সাথে আজ সোমবার সকাল ১১:৩০ মিনিটে তাঁর অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত প্যালেস্টাইনের রাষ্ট্রদূত জনাব ইউসেফ এস. ওয়াই. রামাদান (H.E. Mr. Yousef S. Y. Ramadan) এক সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন।
সাক্ষাৎকারকালে প্যালেস্টাইনের রাষ্ট্রদূত স্পেনের মাদ্রিদে অনুষ্ঠিতব্য একটি যৌথ সাংস্কৃতিক সম্মেলনে অংশগ্রহণের জন্য স্পেনের সংস্কৃতি মন্ত্রী জনাব আর্নেস্ট উরতাসুন দোমেনেখ (H.E. Mr. Ernest Urtasun Domènech) এবং প্যালেস্টাইনের সংস্কৃতি মন্ত্রী জনাব ইমাদ এ. হামদান (H.E. Mr. Emad A. Hamdan)-এর যৌথ আমন্ত্রণপত্রটি বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রীর নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
সংস্কৃতি মন্ত্রী জনাব নিতাই রায় চৌধুরী আমন্ত্রণপত্রটি সাদরে গ্রহণ করেন এবং এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, সংস্কৃতি বিভিন্ন জাতি ও জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া, শান্তি ও সংলাপের শক্তিশালী সেতু হিসেবে কাজ করে। এই আমন্ত্রণটি বাংলাদেশ সরকারের যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে এবং মন্ত্রীর দাপ্তরিক সময়সূচি বিবেচনা করে ইতিবাচকভাবে মূল্যায়ন করা হবে বলে তিনি জানান।
বৈঠকে বাংলাদেশ ও প্যালেস্টাইনের মধ্যকার দীর্ঘস্থায়ী, ঐতিহাসিক এবং ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করা হয়। সংস্কৃতি মন্ত্রী পুনর্ব্যক্ত করেন যে, বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌম প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং ফিলিস্তিনি জনগণের ন্যায়সংগত অধিকারের প্রতি সবসময় অবিচল সমর্থন বজায় রেখেছে। দুই দেশের মধ্যকার বিদ্যমান মৈত্রী ও সহযোগিতা আগামীতে আরও সুদৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
প্যালেস্টাইনের সাথে সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বাংলাদেশ গভীর আগ্রহ প্রকাশ করেছে। এর মধ্যে শিল্পী ও সাংস্কৃতিক দল বিনিময়, যৌথ প্রদর্শনী, ঐতিহ্য সংরক্ষণ এবং সাংস্কৃতিক সংলাপ অন্যতম। উভয় পক্ষই দুই দেশের সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র উন্মোচনে একমত পোষণ করেন।
পরিশেষে, সংস্কৃতি মন্ত্রী প্যালেস্টাইনের রাষ্ট্রদূতকে তাঁর সফরের জন্য ধন্যবাদ জানান এবং বাংলাদেশে তাঁর কূটনৈতিক মিশনের ধারাবাহিক সাফল্য কামনা করেন। রাষ্ট্রদূত ইউসেফ রামাদানও বাংলাদেশের সরকার ও ভ্রাতৃত্বপূর্ণ জনগণের প্রতি তাঁর আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
Rp / Rp
ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন
গ্রামীণ উন্নয়নের মাধ্যমেই টেকসই বাংলাদেশ বিনির্মাণ সম্ভব: জাতীয় পল্লী উন্নয়ন দিবসে স্থানীয় সরকার মন্ত্রী
প্রধানমন্ত্রীরসাথে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
সংস্কৃতি মন্ত্রীর সাথে প্যালেস্টাইনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ: মাদ্রিদ সাংস্কৃতিক সম্মেলনে যোগদানের আমন্ত্রণ
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে -- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর কর্মকর্তাদের সঙ্গে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত্
ডিজিটাল বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে তথ্য মন্ত্রণালয়ের আইন সময়োপযোগী করা হবে -- তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
বাজার মনিটরিং কার্যক্রমকে আরও সমন্বিত ও প্রযুক্তিনির্ভর করার ওপর গুরুত্ব বাণিজ্য সচিবের
ইউএন-কপস' সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী
সড়ক ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে জাইকা প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
প্রতিবন্ধীদের অধিকার ও সেবা সুরক্ষা নিশ্চিত করার জন্য আমরা আন্ত: মন্ত্রণালয়ের মাধ্যমে একসঙ্গে কাজ করছি -- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন
হাসপাতালগুলোতে অত্যাধুনিক যন্ত্রপাতি সংযুক্ত করে চিকিৎসার মানকে এগিয়ে নিতে চায় সরকার ... স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল
আগামী দিনে শিক্ষকরা যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, সেজন্য আইন প্রণয়ন করা প্রয়োজন -- শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন
Link Copied