ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

প্রধানমন্ত্রীরসাথে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ৬-৭-২০২৬ বিকাল ৫:১৩
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। আজ সোমবার সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
 
এ সময় রাষ্ট্রদূত সৌদি ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ-এর একটি চিঠি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। চিঠিতে ক্রাউন প্রিন্স জানান যে তিনি প্রধানমন্ত্রী কর্তৃক তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন। তিনি আরো উল্লেখ করেন যে সৌদি আরবের প্রতি প্রধানমন্ত্রীর ভ্রাতৃসুলভ মনোভাব দুদেশের সম্পর্কের গভীরতার ইঙ্গিত বহন করে। তিনি দু'দেশের সম্পর্ক বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
 
প্রধানমন্ত্রী সৌদি রাষ্ট্রদূতকে এই আমন্ত্রণ গ্রহণ করার জন্য ক্রাউন প্রিন্সের নিকট তাঁর ধন্যবাদ পৌঁছে দেবার অনুরোধ করেন।
 
সৌদি রাষ্ট্রদূত আরো জানান যে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানও শীঘ্রই বাংলাদেশ সফরের আগ্রহ ব্যক্ত করেছেন।
 
আলোচনাকালে রাষ্ট্রদূত বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সুবিধাজনক সময়ে সৌদি আরব সফরের জন্য তাঁর সরকারের পক্ষ থেকে আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী এ আমন্ত্রণকে স্বাগত জানিয়ে তা গ্রহণ করেছেন।
 
এছাড়া সৌদি আরবের একটি মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিদল বিনিয়োগ বিষয়ে আলোচনা করার জন্য আগামী সপ্তাহে ঢাকা আসবেন।
 
সাক্ষাৎকালে রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীকে বাংলাদেশে সৌদি আরবের কোম্পানিগুলোর বিনিয়োগের আগ্রহের বিষয়ে অবহিত করেন। প্রধানমন্ত্রী একে স্বাগত জানিয়ে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশে সৌদি কোম্পানিগুলোর বিনিয়োগ উত্তরোত্তর বৃদ্ধি পাবে।
 
এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ঢাকায় নিযুক্ত সৌদি আরবের উপ-রাষ্ট্রদূত ইব্রাহিম আবদুল্লাহ উপস্থিত ছিলেন।

Rp / Rp

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন

গ্রামীণ উন্নয়নের মাধ্যমেই টেকসই বাংলাদেশ বিনির্মাণ সম্ভব: জাতীয় পল্লী উন্নয়ন দিবসে স্থানীয় সরকার মন্ত্রী

প্রধানমন্ত্রীরসাথে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সংস্কৃতি মন্ত্রীর সাথে প্যালেস্টাইনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ: মাদ্রিদ সাংস্কৃতিক সম্মেলনে যোগদানের আমন্ত্রণ

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে -- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর কর্মকর্তাদের সঙ্গে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত্

ডিজিটাল বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে তথ্য মন্ত্রণালয়ের আইন সময়োপযোগী করা হবে -- তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

বাজার মনিটরিং কার্যক্রমকে আরও সমন্বিত ও প্রযুক্তিনির্ভর করার ওপর গুরুত্ব বাণিজ্য সচিবের

ইউএন-কপস' সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

সড়ক ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে জাইকা প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

প্রতিবন্ধীদের অধিকার ও সেবা সুরক্ষা নিশ্চিত করার জন্য আমরা আন্ত: মন্ত্রণালয়ের মাধ্যমে একসঙ্গে কাজ করছি -- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন

হাসপাতালগুলোতে অত্যাধুনিক যন্ত্রপাতি সংযুক্ত করে চিকিৎসার মানকে এগিয়ে নিতে চায় সরকার ... স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল

আগামী দিনে শিক্ষকরা যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, সেজন্য আইন প্রণয়ন করা প্রয়োজন -- শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন