শিবচরের কাঁঠালবাড়ীতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে ব্যতিক্রমধর্মী মহড়া; সরকারি-বেসরকারি সংস্থার সমন্বিত অংশগ্রহণে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতির ওপর গুরুত্বারোপ
পদ্মা পাড়ের মানুষের জীবন-সংগ্রাম, বন্যা পূর্বাভাস এবং দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ী ইউনিয়নের অনুষ্ঠিত হলো বিশেষ মাঠ মহড়া। বুধবার ৮ জুলাই উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের পদ্মা নদী সংলগ্ন বাংলাবাজার এলাকার একটি মাঠে এ মহড়ার আয়োজন করা হয়।
কাঁঠালবাড়ী ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা এসডিএস-এর বাস্তবায়নে অনুষ্ঠিত এই মাঠ মহড়ায় আকস্মিক বন্যা, নদীভাঙন, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং প্রাকৃতিক দুর্যোগে করণীয় বিষয়ে বাস্তবসম্মত প্রদর্শনী উপস্থাপন করা হয়। পাশাপাশি দুর্যোগের সময় দ্রুত উদ্ধার কার্যক্রম, নিরাপদ আশ্রয়ে স্থানান্তর, সামাজিক সুরক্ষা নিশ্চিতকরণ, কৃষি ও জীবিকার সুরক্ষা এবং পূর্বাভাসভিত্তিক প্রস্তুতির বিভিন্ন কৌশল তুলে ধরা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাঁঠালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাঈদ ব্যাপারী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন।
বিশেষ অতিথি ও অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা, বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP)-এর প্রতিনিধিবৃন্দ এবং এসডিএস-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা দুর্যোগ ঝুঁকি হ্রাসে আগাম প্রস্তুতি, সমন্বিত উদ্যোগ এবং জনগণের অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
মহড়া অনুষ্ঠানে বক্তারা বলেন, পদ্মা নদী তীরবর্তী এলাকাগুলো প্রতি বছর বন্যা, নদীভাঙন ও জলবায়ুজনিত নানা দুর্যোগের মুখোমুখি হয়। এসব দুর্যোগে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি কমাতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের পাশাপাশি স্থানীয় জনগণকে প্রশিক্ষিত ও সচেতন করে তোলার বিকল্প নেই। দুর্যোগের আগাম বার্তা যথাযথভাবে অনুসরণ এবং স্থানীয় পর্যায়ে প্রস্তুতি জোরদার করা গেলে ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব।
মাঠ মহড়ায় বিভিন্ন দুর্যোগ পরিস্থিতির প্রতীকী উপস্থাপনার মাধ্যমে উদ্ধার কার্যক্রম, নিরাপদ আশ্রয়ে গমন, জরুরি সেবার সমন্বয় এবং ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় বিভিন্ন সংস্থার ভূমিকা প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবক, নারী-পুরুষ, যুবসমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
মহড়া অনুষ্ঠানের আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীকে আরও দক্ষ ও প্রস্তুত করে তোলাই এ ধরনের মাঠ মহড়ার মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং টেকসই সক্ষমতা বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
Rp / Rp
এক সপ্তাহে নদীগর্ভে ৩৫০ বিঘা জমি, ধরলার ভাঙনে নতুন শঙ্কা শহররক্ষা বাঁধে
ভারী বর্ষণে কক্সবাজারে রেললাইন নিমজ্জিত, চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল সাময়িক বন্ধ, পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী
শিবচরের কাঁঠালবাড়ীতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে ব্যতিক্রমধর্মী মহড়া; সরকারি-বেসরকারি সংস্থার সমন্বিত অংশগ্রহণে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতির ওপর গুরুত্বারোপ
৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, প্রভাবশালীদের চাপে উল্টো ভুক্তভোগীর পরিবারকে হয়রানি, পুলিশ নিষ্ক্রিয়
ফুলবাড়ীতে ৩০ বছর ধরে সুবিধাবঞ্চিত শিশুদের আলোর পথ দেখাচ্ছে আল-হেরা জান্নি বরকতিয়া লিল্লাহ বোর্ডিং ও এতিমখানা
ফুলবাড়ীতে স্বামীর শাবলের আঘাতে স্ত্রী নিহত, স্বামী আটক
চাচাতো বোনকে ধর্ষণ ও হত্যার দায়ে জেঠাতো ভাইয়ের মৃত্যুদন্ড
ফেনী জেলা সিএনজি মালিক সমিতির উদ্যোগে যুক্ত হলো কিউআর কোড
জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ইউপি সদস্য সহ ৭ জনকে মৃত্যুদন্ড প্রদান
মানিকগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
দৌলতপুরে ধামশ্বর ইউনিয়ন শাখার উদ্যোগে জামায়াতের বৃক্ষরোপণ কর্মসূচি পালন
লালমনিরহাট সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৫১৪ বোতল ভারতীয় মাদক সিরাপ জব্দ
পাথর আমদানি বন্ধ, স্থবির বুড়িমারী স্থলবন্দরের বাণিজ্য
Link Copied