ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ইউপি সদস্য সহ ৭ জনকে মৃত্যুদন্ড প্রদান


জিএম ফাতিউল হাফিজ বাবু , জামালপুর photo জিএম ফাতিউল হাফিজ বাবু , জামালপুর
প্রকাশিত: ৬-৭-২০২৬ বিকাল ৫:১৭
জামালপুরে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ইউপি সদস্য সহ ৭ জনকে মৃত্যুদন্ড দিয়েছেন নারী  ও নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১।
একই সঙ্গে প্রত্যেক আসামীকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। 
বাকি এক আসামীকে খালাস দেওয়া হয়েছে।
সোমবার (৬ জুরাই) বিকাল ৩ টায় জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুানাল- ১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম দন্ডাদেশ প্রদান করেন। 
আদালতের পাবলিক প্রসিকিউটর ফজলুল হক  জানান, ২০২৫ সালের ২৫ মে গভীর রাতে বকশীগঞ্জ উপজেলার নিলাখিয়া ইউনিয়নের মাঞ্জালিয়া গ্রামের গৃহবধূকে (২৬) একটি পরিত্যক্ত ঘরে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে কয়েকজন ব্যক্তি। এঘটনায় ভুক্তভোগী গৃহবধূ পরদিন বকশীগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
ওই মামলায় ৮ জন স্বাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ শেষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম মামলার আসামী নিলাখিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আশরাফুল ইসলাম, রাশেদুর রহমান পাপ্পু,  বিজু মিয়া, বাদশা মিয়া, মনিরুজ্জামান জুয়েল, আছমত আলী ও জসিম উদ্দিনকে মৃত্যুদন্ড প্রদান করেন। 
একই সঙ্গে প্রত্যেক আসামীকে এক লাখ টাকা করে জরিমানা করেন।
এছাড়াও ইদ্রিস আলী নামে এক আসামীকে খালাস প্রদান করেন।
রায় ঘোষণার সময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন। 

Rp / Rp

ফেনী জেলা সিএনজি মালিক সমিতির উদ্যোগে যুক্ত হলো কিউআর কোড

জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ইউপি সদস্য সহ ৭ জনকে মৃত্যুদন্ড প্রদান

মানিকগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

দৌলতপুরে ধামশ্বর ইউনিয়ন শাখার উদ্যোগে জামায়াতের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

লালমনিরহাট সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৫১৪ বোতল ভারতীয় মাদক সিরাপ জব্দ

পাথর আমদানি বন্ধ, স্থবির বুড়িমারী স্থলবন্দরের বাণিজ্য

শরীয়তপুরে সাবেক যুবদল নেতার ক্লাব গুঁড়িয়ে দিল প্রশাসন

মহাদেবপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

সোস্যাল মিডিয়ায় মিথ্যা সংবাদ প্রচার করায় সংবাদ সম্মেলন

মোড়েলগঞ্জে ১৭ টি ফগার মেশিন বিতরণ

মোড়েলগঞ্জে মাদ্রাসার শিক্ষককে লাঞ্চিত ও মারপিটের ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন

গোয়ালডিহি টেকনিক্যাল অ্যান্ড বি.এম কলেজে নিয়োগ ও এমপিও নিয়ে অনিয়মের অভিযোগ