ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

লালমনিরহাট সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৫১৪ বোতল ভারতীয় মাদক সিরাপ জব্দ


জুবাইর আহমেদ খান রোহান, লালমনিরহাট photo জুবাইর আহমেদ খান রোহান, লালমনিরহাট
প্রকাশিত: ৬-৭-২০২৬ বিকাল ৫:৯
লালমনিরহাট ও কুড়িগ্রাম সীমান্তে পৃথক তিনটি বিশেষ অভিযানে ৫১৪ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)। তবে অভিযানের সময় চোরাকারবারীরা মাদক ফেলে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। সোমবার (৬ জুলাই) ১৫ বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত দিয়ে মাদক চোরাচালানের খবর পেয়ে বনচৌকি, গোড়কমন্ডল ও মোগলহাট বিওপির তিনটি বিশেষ টহলদল পৃথক অভিযান পরিচালনা করে।
এর মধ্যে ৬ জুলাই রাত ১২টা ৪০ মিনিটে হাতিবান্ধা উপজেলার পূর্ব আমঝোল এলাকায়, ৫ জুলাই দুপুর ১২টা ৪৫ মিনিটে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার পূর্বটারী এলাকায় এবং একই দিন রাত ৮টা ৪৫ মিনিটে আদিতমারী উপজেলার কর্ণপুর এলাকায় অভিযান চালানো হয়।
 
অভিযানের সময় সন্দেহভাজন কয়েকজন চোরাকারবারীকে ধাওয়া করলে তারা সঙ্গে থাকা মাদকের চালান ফেলে সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ২৯৩ বোতল ভারতীয় ফেন্সিডিল, ৫০ বোতল ফেয়ারডিল সিরাপ এবং ১৭১ বোতল ইস্কাফ সিরাপ জব্দ করা হয়।
 
বিজিবি জানায়, জব্দকৃত মাদকের মোট সিজার মূল্য ২ লাখ ৫ হাজার ৬০০ টাকা। এর মধ্যে ফেন্সিডিলের মূল্য ১ লাখ ১৭ হাজার ২০০ টাকা, ফেয়ারডিল সিরাপের মূল্য ২০ হাজার টাকা এবং ইস্কাফ সিরাপের মূল্য ৬৮ হাজার ৪০০ টাকা। এ ঘটনায় জড়িত চোরাকারবারীদের শনাক্তে তথ্য সংগ্রহ ও আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
 
১৫ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি সর্বদা দৃঢ় অবস্থানে রয়েছে। চোরাচালান, মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইনের যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। পাশাপাশি সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Rp / Rp

ফেনী জেলা সিএনজি মালিক সমিতির উদ্যোগে যুক্ত হলো কিউআর কোড

জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ইউপি সদস্য সহ ৭ জনকে মৃত্যুদন্ড প্রদান

মানিকগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

দৌলতপুরে ধামশ্বর ইউনিয়ন শাখার উদ্যোগে জামায়াতের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

লালমনিরহাট সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৫১৪ বোতল ভারতীয় মাদক সিরাপ জব্দ

পাথর আমদানি বন্ধ, স্থবির বুড়িমারী স্থলবন্দরের বাণিজ্য

শরীয়তপুরে সাবেক যুবদল নেতার ক্লাব গুঁড়িয়ে দিল প্রশাসন

মহাদেবপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

সোস্যাল মিডিয়ায় মিথ্যা সংবাদ প্রচার করায় সংবাদ সম্মেলন

মোড়েলগঞ্জে ১৭ টি ফগার মেশিন বিতরণ

মোড়েলগঞ্জে মাদ্রাসার শিক্ষককে লাঞ্চিত ও মারপিটের ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন

গোয়ালডিহি টেকনিক্যাল অ্যান্ড বি.এম কলেজে নিয়োগ ও এমপিও নিয়ে অনিয়মের অভিযোগ