সরকারি অর্থায়নে গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ, কঠোর পরিপত্র জারি
চলতি ২০২৬-২৭ অর্থবছরে উন্নয়ন ও পরিচালন বাজেটের আওতায় সব ধরনের মোটরযান, জলযান ও আকাশযান কেনা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ এবং সুদমুক্ত বিশেষ ঋণ সুবিধায় ব্যক্তিগত গাড়ি কেনার সুযোগও স্থগিত করা হয়েছে। সীমিত সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করা, মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে রাখা এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে সরকার এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার (৮ জুলাই) অর্থ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে এই নির্দেশনা দেওয়া হয়। সরকারের এই সিদ্ধান্ত সকল সরকারি, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ, পাবলিক সেক্টর করপোরেশন, রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি এবং আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে সমানভাবে কার্যকর হবে।
যানবাহন ক্রয়ে কড়াকড়ি ও নতুন শর্ত
পরিপত্র অনুযায়ী, চলতি অর্থবছরে উন্নয়ন ও পরিচালন খাতে সব ধরনের যানবাহন কেনার বরাদ্দ স্থগিত থাকবে। তবে ১০ বছরের বেশি পুরোনো যানবাহন প্রতিস্থাপনের (রিপ্লেসমেন্ট) ক্ষেত্রে এই শর্ত শিথিলযোগ্য। এছাড়া নতুন গঠিত সরকারি প্রতিষ্ঠানের প্রয়োজনে অর্থ বিভাগের পূর্বানুমোদন নিয়ে গাড়ি কেনা যাবে।
এবারের পরিপত্রে একটি নতুন শর্ত যুক্ত করা হয়েছে। অ্যাম্বুলেন্স এবং নিরাপত্তা কাজে ব্যবহৃত যান ছাড়া, অন্য সব ক্ষেত্রে প্রতিস্থাপিত বা নতুন কেনা জিপ বা কার অবশ্যই ফুল ইলেকট্রিক ভেহিক্যাল (FEV) হতে হবে। পাশাপাশি, সরকারি চাকরিজীবীদের জন্য প্রাধিকারপ্রাপ্ত গাড়ি ক্রয়ের সুদমুক্ত বিশেষ ঋণ সুবিধাও আপাতত বন্ধ থাকবে।
বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা ও ব্যতিক্রম
সরকারি অর্থায়নে সব ধরনের বৈদেশিক প্রশিক্ষণ, সেমিনার, সিম্পোজিয়াম ও ওয়ার্কশপে অংশগ্রহণ পুরোপুরি বন্ধ থাকবে। তবে বিদেশি সরকার, আন্তর্জাতিক সংস্থা বা উন্নয়ন সহযোগীদের নিজস্ব অর্থায়নে আয়োজিত প্রশিক্ষণে অংশ নেওয়া যাবে। এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা দাতা সংস্থার স্কলারশিপ ও ফেলোশিপের আওতায় মাস্টার্স ও পিএইচডি কোর্সের জন্য বিদেশ যাত্রায় কোনো বাধা থাকবে না।
প্রশিক্ষণ ইনস্টিটিউট কর্তৃক পরিচালিত মৌলিক ও আবশ্যিক প্রশিক্ষণের বৈদেশিক অংশটি উপযুক্ত কোনো বিদেশি বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানে আয়োজন করা যাবে। পিএসআই (প্রি-শিপমেন্ট ইন্সপেকশন) বা এফএটি (ফ্যাক্টরি অ্যাক্সেপটেন্স টেস্ট)-এর ক্ষেত্রে কেবল জটিল প্রকৃতির পণ্য এবং যেখানে পিএসআই বাধ্যতামূলক, সেখানে বিশেষজ্ঞ বা কারিগরি কর্মকর্তার বিদেশ ভ্রমণ বিবেচনা করা হবে। তবে এক্ষেত্রেও আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো থার্ড-পার্টি প্রতিষ্ঠানের মাধ্যমে পরীক্ষা করানোর বিষয়টিকে অগ্রাধিকার দিতে বলেছে অর্থ মন্ত্রণালয়।
ভবন নির্মাণ ও ভূমি অধিগ্রহণ
পরিচালন বাজেটের আওতায় নতুন কোনো আবাসিক, অনবাসিক বা অন্যান্য ভবন নির্মাণ করা যাবে না। তবে চলমান কোনো নির্মাণকাজ যদি ইতিমধ্যে ন্যূনতম ৭০ শতাংশ সম্পন্ন হয়ে থাকে, তবে অর্থ বিভাগের অনুমোদন সাপেক্ষে তা শেষ করা যাবে।
ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে বলা হয়েছে, পরিচালন বাজেটের আওতায় কোনো অর্থ ব্যয় করা যাবে না। তবে উন্নয়ন বাজেটের আওতায় ভূমি অধিগ্রহণ করতে হলে সব ধরনের আনুষ্ঠানিকতা শেষ করে অর্থ বিভাগের পূর্বানুমতি নিতে হবে।
থোক বরাদ্দ ও প্রকল্পের নিয়ম
অর্থ বিভাগ স্পষ্ট জানিয়েছে, চলতি অর্থবছরের পরিচালন বাজেটে থোক বরাদ্দ থাকা কোনো অর্থ ব্যয় করা যাবে না। তবে পরিকল্পনা কমিশনের অনুকূলে ‘বিশেষ প্রয়োজনে উন্নয়ন সহায়তা’ খাতে সংরক্ষিত অর্থ ব্যবহারের ক্ষেত্রে অর্থ বিভাগের পূর্বানুমোদন লাগবে। উন্নয়ন বাজেটের আওতায় যানবাহন কেনা বন্ধ থাকলেও, এই পরিপত্র জারির আগে যেসব প্রকল্প অনুমোদিত হয়েছে, সেগুলোর ক্ষেত্রে শর্ত কিছুটা শিথিল হতে পারে।
পরিপত্রের শেষাংশে, সরকারের সব ধরনের ব্যয় ও কেনাকাটায় অর্থের সর্বোত্তম ব্যবহার বা ‘ভ্যালু ফর মানি’ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকলকে কঠোর নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয়।
Rp / Rp
কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটির ১৫৬ তম অনুষ্ঠিত হয়েছে
প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের দ্রুত নির্দেশনা; ব্যবস্থাপনা কমিটির উদাসীনতায় অন্ধকারে জাপান গার্ডেন সিটি, দুর্ভোগে হাজারো বাসিন্দা
নগর এলাকায় শিশু ও পরিবারের জন্য স্বাস্থ্যসেবার প্রাপ্যতা জোরদারে ‘আলো ক্লিনিক’ মডেল সম্প্রসারণের সম্ভাবনা পর্যালোচনা করছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
সরকারি অর্থায়নে গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ, কঠোর পরিপত্র জারি
ইউনানী আয়র্বেদিক ও হোমিওপ্যাথিক চিকিৎসার ভূমিকা শীর্ষক কর্মশালা ও চিকিৎসক সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত
মালয়েশিয়া গমনেচ্ছু কর্মী ও রিক্রুটিং এজেন্টদের সতর্কবার্তা: প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের জরুরি বিজ্ঞপ্তি
প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ থেকে শুরু হচ্ছে ‘সবুজ বিদ্যালয়’ উদ্যোগ; প্রধানমন্ত্রীর হাত ধরে সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে ২ লাখ গাছ রোপণ
তথ্যমন্ত্রীর সাথে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ: ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ
কী হচ্ছে ঝালকাঠির এসপি নিয়োগে? বদরুল মোল্লাকেও প্রত্যাহার
স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ ও উদ্যোক্তাবৃত্তির ওপর গুরুত্বারোপ অর্থ মন্ত্রীর