ঢাকা বৃহষ্পতিবার, ৯ জুলাই, ২০২৬

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের দ্রুত নির্দেশনা; ব্যবস্থাপনা কমিটির উদাসীনতায় অন্ধকারে জাপান গার্ডেন সিটি, দুর্ভোগে হাজারো বাসিন্দা


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ৯-৭-২০২৬ দুপুর ৩:২৩
রাজধানীর মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটি এলাকায় দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় সৃষ্ট দুর্ভোগের বিষয়টি অবহিত হওয়ার সঙ্গে সঙ্গেই প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ও ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করে দ্রুত সংকট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।
 
প্রাপ্ত তথ্যানুযায়ী, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) তাদের দায়িত্বাধীন ৩৩ কেভি লাইনের মাধ্যমে জাপান গার্ডেন সিটি পর্যন্ত স্বাভাবিকভাবে বিদ্যুৎ সরবরাহ করছে। তবে জাপান গার্ডেন সিটির নিজস্ব ৩৩ কেভি সাবস্টেশনের ট্রান্সফরমার বিকল হওয়ায় আবাসিক এলাকায় বিদ্যুৎ বিতরণ বন্ধ রয়েছে।
 
ডিপিডিসি ইতোমধ্যে জানিয়েছে, গ্রাহকদের দুর্ভোগ কমাতে তাদের কাছে থাকা একটি সমক্ষমতার ট্রান্সফরমার সাময়িকভাবে ভাড়ার ভিত্তিতে দেওয়ার প্রস্তুতি রয়েছে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনাও দেওয়া হয়েছে। কিন্তু এখন পর্যন্ত জাপান গার্ডেন সিটি কর্তৃপক্ষ বা ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে প্রয়োজনীয় আবেদন বা কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়নি।
 
প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, নাগরিকদের ভোগান্তি কোনোভাবেই কাম্য নয়। সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। ডিপিডিসি যখন প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত, তখন ব্যবস্থাপনা কমিটির দ্রুত সিদ্ধান্ত ও সমন্বয়ই সংকট নিরসনের প্রধান শর্ত। বাসিন্দাদের স্বার্থে আর কোনো বিলম্ব গ্রহণযোগ্য নয়।
 
প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, বাসিন্দাদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জাপান গার্ডেন সিটি ব্যবস্থাপনা কমিটি দ্রুত প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সহযোগিতা নিয়ে বিদ্যুৎ সরবরাহ পুনঃস্থাপন করবে।
 
উল্লেখ্য জাপান গার্ডেন সিটির নিজস্ব ৩৩ কেভি সাবস্টেশনের ট্রান্সফরমার বিকল হওয়ার পরও ব্যবস্থাপনা কমিটির প্রয়োজনীয় ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণে বিলম্বের কারণে তিন হাজারের বেশি বাসিন্দা দীর্ঘ সময় ধরে বিদ্যুৎবিহীন অবস্থায় চরম দুর্ভোগে রয়েছেন। ডিপিডিসি জানিয়েছে, তাদের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় কোনো কারিগরি ত্রুটি নেই এবং প্রয়োজনে সাময়িক ট্রান্সফরমার সরবরাহের প্রস্তুতিও রয়েছে। তবে এখন পর্যন্ত ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে প্রয়োজনীয় আবেদন বা কার্যকর সমন্বয় না হওয়ায় সংকটের দ্রুত সমাধান সম্ভব হয়নি। বাসিন্দাদের স্বার্থে ব্যবস্থাপনা কমিটির প্রতি অবিলম্বে দায়িত্বশীল ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হচ্ছে।

Rp / Rp

কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটির ১৫৬ তম অনুষ্ঠিত হয়েছে

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের দ্রুত নির্দেশনা; ব্যবস্থাপনা কমিটির উদাসীনতায় অন্ধকারে জাপান গার্ডেন সিটি, দুর্ভোগে হাজারো বাসিন্দা

নগর এলাকায় শিশু ও পরিবারের জন্য স্বাস্থ্যসেবার প্রাপ্যতা জোরদারে ‘আলো ক্লিনিক’ মডেল সম্প্রসারণের সম্ভাবনা পর্যালোচনা করছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সরকারি অর্থায়নে গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ, কঠোর পরিপত্র জারি

ইউনানী আয়র্বেদিক ও হোমিওপ্যাথিক চিকিৎসার ভূমিকা শীর্ষক কর্মশালা ও চিকিৎসক সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত

মালয়েশিয়া গমনেচ্ছু কর্মী ও রিক্রুটিং এজেন্টদের সতর্কবার্তা: প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের জরুরি বিজ্ঞপ্তি

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ থেকে শুরু হচ্ছে ‘সবুজ বিদ্যালয়’ উদ্যোগ; প্রধানমন্ত্রীর হাত ধরে সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে ২ লাখ গাছ রোপণ

তথ্যমন্ত্রীর সাথে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ 

চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ: ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ

কী হচ্ছে ঝালকাঠির এসপি নিয়োগে? বদরুল মোল্লাকেও প্রত্যাহার

স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ ও উদ্যোক্তাবৃত্তির ওপর গুরুত্বারোপ অর্থ মন্ত্রীর

জাতীয় জাদুঘরে জাপানি স্থপতি তাদাও আন্দোর নকশায় তৈরি হচ্ছে আধুনিক শিশু গ্রন্থাগার: দ্রুত বাস্তবায়নে জাপানের জোরদার আশ্বাস