ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

বরগুনায় কমিউনিটি প্যারামেডিক দিবস পালিত


মীর খাইরুল ইসলাম, স্টাফ রিপোর্টার photo মীর খাইরুল ইসলাম, স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ১২-৭-২০২৬ বিকাল ৫:২১

বরগুনায় আন্তর্জাতিক কমিউনিটি প্যারামেডিক দিবস এবং বরগুনা কমিউনিটি প্যারামেডিক অ্যাসোসিয়েশন (বিসিপিএ)-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও দ্বিতীয় বছরে পদার্পণ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে। এ সময় বক্তারা দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থায় কমিউনিটি প্যারামেডিকদের অবদানের স্বীকৃতি দিয়ে সরকারি স্বাস্থ্যব্যবস্থায় তাদের দক্ষতার যথাযথ মূল্যায়ন এবং যৌক্তিক দাবি বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

বুধবার দুপুরে বরগুনা বন্দর ক্লাবে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে অতিথিদের ফুলেল শুভেচ্ছা, বর্ণাঢ্য র‍্যালি, শান্তির প্রতীক পায়রা উড়ানো, প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা, আলোচনা সভা, সম্মাননা স্মারক প্রদান এবং মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচি সম্পন্ন হয়।

বরগুনা কমিউনিটি প্যারামেডিক অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মাসুম বিল্লাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. জিয়াদুল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সেক্রেটারি মাওলানা মো. আব্দুস শাকুর।

অনুষ্ঠানে বক্তব্য দেন বরিশাল বিভাগীয় কো-অর্ডিনেটর (সুইসকন্টাক্ট) মো. আনোয়ারুল ইসলাম, বরগুনা কমিউনিটি প্যারামেডিক অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমানসহ সংগঠনের নেতারা।

প্রধান অতিথি অনিমেষ বিশ্বাস বলেন, বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল (বিএনএমসি) নিবন্ধিত দক্ষ ও প্রশিক্ষিত কমিউনিটি প্যারামেডিকরা দীর্ঘদিন ধরে দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবা, মাতৃ ও শিশুসেবা, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং জরুরি চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাদের দক্ষতাকে কাজে লাগিয়ে জনস্বাস্থ্যসেবা আরও সম্প্রসারণ করা সম্ভব। এ কারণে সরকারি স্বাস্থ্যব্যবস্থায় তাদের দক্ষতার যথাযথ মূল্যায়ন এবং নীতিনির্ধারণী পর্যায়ে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

বিশেষ অতিথি মাওলানা মো. আব্দুস শাকুর বলেন, মানবসেবায় নিয়োজিত কমিউনিটি প্যারামেডিকরা সমাজের গুরুত্বপূর্ণ সম্পদ। তাদের পেশাগত মর্যাদা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা সময়ের দাবি।

আলোচনা সভায় বক্তারা কমিউনিটি ক্লিনিকে প্রশিক্ষিত কমিউনিটি প্যারামেডিকদের সম্পৃক্তকরণ, সরকারি স্বাস্থ্যখাতে নিয়োগে অগ্রাধিকার এবং তাদের পেশাগত দক্ষতার যথাযথ স্বীকৃতি নিশ্চিত করার দাবি জানান।

অনুষ্ঠানে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বরগুনা প্রতিনিধি মো. আরিফ হোসেন ফসল, বিজয় টিভির বরগুনা প্রতিনিধি মো. আসাদুজ্জামানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি এবং জেলার বিভিন্ন উপজেলার কমিউনিটি প্যারামেডিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রতি বছর ৮ জুলাই আন্তর্জাতিক কমিউনিটি প্যারামেডিক দিবস পালিত হয়। আধুনিক অ্যাম্বুলেন্স সেবার পথিকৃৎ ডমিনিক-জঁ ল্যারের জন্মবার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্যের কলেজ অব প্যারামেডিকসের উদ্যোগে দিবসটির সূচনা হয়। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে র‍্যালি, সেমিনার, প্রশিক্ষণ এবং জনসচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হচ্ছে। সেই বৈশ্বিক উদ্যোগের অংশ হিসেবেই বরগুনায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

Rp / Rp

যথাযোগ্য মর্যাদায় মানিকগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

একটু বৃষ্টিতেই জলাবদ্ধ নোয়াখালী জেলা শহর, ভোগান্তিতে দেড় লাখ মানুষ

নড়াইলে বিশ্ব জনসংখ্যা দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও সন্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত

শরীয়তপুর সাংবাদিক ইউনিয়নের আলোচনা ও ফল উৎসব অনুষ্ঠিত

বরগুনায় কমিউনিটি প্যারামেডিক দিবস পালিত

ফুলবাড়ীতে বিশ্ব জনসংখ্যা দিবস  উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

ফুলবাড়ী বিজিবি সীমান্তে চোরাচালান অভিযান চালিয়ে ৪ লক্ষ টাকার মাদক আটক

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় ছাত্রকে দিয়ে পরীক্ষাপত্র মূল্যায়নের অভিযোগে দুইজন গ্রেপ্তার

মোড়েলগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলাচনা সভা অনুষ্ঠিত

বাগেরহাটে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু, বাড়ি থেকে মরদেহ উদ্ধার

টাঙ্গাইলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সততা ও নিষ্ঠার বিকল্প নেই: বাগেরহাটের জেলা প্রশাসক

বাগেরহাটে বৃক্ষ রোপন অভিযান ও মেলার উদ্বোধন