শরীয়তপুর সাংবাদিক ইউনিয়নের আলোচনা ও ফল উৎসব অনুষ্ঠিত
উৎসবমুখর পরিবেশে শরীয়তপুর সাংবাদিক ইউনিয়নের (এসইউজে) উদ্যোগে আলোচনা সভা ও ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ জুলাই ২০২৬) বিকালে শহরের চৌরঙ্গী মোড়স্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ আলোচনা সভা ও ফল উৎসবের আয়োজন করা হয়। সিনিয়র সাংবাদিক এম. হারুন অর রশিদের সভাপতিত্বে ও শরীয়তপুর সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ আল-আমিন শাওনের পরিচালনায় অনুষ্ঠানে জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক হুংকারের নির্বাহী সম্পাদক এম. হারুন অর রশিদকে সভাপতি, চ্যানেল এস এর শরীয়তপুর জেলা প্রতিনিধি খোরশেদ আলম বাবুলকে সাংগঠনিক সম্পাদক, আমাদের সময় এর শরীয়তপুর জেলা প্রতিনিধি মো. রোমান আকন্দকে কোষাধ্যক্ষ ও নওরোজের শরীয়তপুর জেলা প্রতিনিধি কাওছার হোসেন দপ্তর সম্পাদক নির্বাচিত করা হয়।
এছাড়াও সৈকত চন্দ্র দত্ত (গণমুক্তি), ফিরোজ খান (ডেইলী ইন্ড্রাস্টি), আলী আহম্মেদ মোল্লা (মাতৃছায়া), শাহ জানে আলম টুটুল (স্বদেশ বিচিত্রা), সোহাগ সরদার (ডেইলী আর্থ),মোঃ মোস্তফা সরদার (সমাবেশ), ইনছান সরদার (ভোরের আওয়াজ), মনির হোসেন (খবরের আলো)-কে নতুন সদস্য অন্তর্ভুক্ত করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “শরীয়তপুর সাংবাদিক ইউনিয়ন হবে পেশাদার, স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকদের একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম। সাংবাদিকদের পেশাগত মর্যাদা, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দক্ষতা উন্নয়ন, নৈতিক সাংবাদিকতা চর্চা এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে সংগঠনটি কার্যকর ভূমিকা পালন করবে। সকলের সহযোগিতায় একটি শক্তিশালী, গণতান্ত্রিক ও কল্যাণমুখী সাংবাদিক সংগঠন গড়ে তুলতে আমরা আন্তরিকভাবে কাজ করবো।”
Masum / Masum
যথাযোগ্য মর্যাদায় মানিকগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
একটু বৃষ্টিতেই জলাবদ্ধ নোয়াখালী জেলা শহর, ভোগান্তিতে দেড় লাখ মানুষ
নড়াইলে বিশ্ব জনসংখ্যা দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও সন্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত
শরীয়তপুর সাংবাদিক ইউনিয়নের আলোচনা ও ফল উৎসব অনুষ্ঠিত
বরগুনায় কমিউনিটি প্যারামেডিক দিবস পালিত
ফুলবাড়ীতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
ফুলবাড়ী বিজিবি সীমান্তে চোরাচালান অভিযান চালিয়ে ৪ লক্ষ টাকার মাদক আটক
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় ছাত্রকে দিয়ে পরীক্ষাপত্র মূল্যায়নের অভিযোগে দুইজন গ্রেপ্তার
মোড়েলগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলাচনা সভা অনুষ্ঠিত
বাগেরহাটে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু, বাড়ি থেকে মরদেহ উদ্ধার
টাঙ্গাইলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সততা ও নিষ্ঠার বিকল্প নেই: বাগেরহাটের জেলা প্রশাসক