ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

মহাদেবপুরে মাদ্রাসা শিক্ষায় শহীদ জিয়ার অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ


লিয়াকত আলী বাবলু, মহাদেবপুর, নওগাঁ photo লিয়াকত আলী বাবলু, মহাদেবপুর, নওগাঁ
প্রকাশিত: ১৬-৮-২০২৬ রাত ৯:৩৩

মহাদেবপুরে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা, দোয়া ও  শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৬ আগস্ট রবিবার দুপুরে মহাদেবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ৪৮ নওগাঁ -৩ (মহাদেবপুর- বদলগাছি) এলাকার জাতীয় সংসদ সদস্য ফজলে হুদা এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ এর সভাপতিত্বে এবং ইবতেদায়ী শিক্ষা উন্নয়ন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব শহিদুল ইসলাম সাদ্দামের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন  ইবতেদায়ি শিক্ষা উন্নয়ন কেন্দ্রীয় কমিটির মহাসচিব রেজাউল হক । এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি  ওমর ফারুক, শিক্ষক ইজার উদ্দিন প্রমূখ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা( শিক্ষা) একাডেমিক সুপারভাইজার ফরিদুল ইসলাম ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার জাহাঙ্গীর আলম জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজের সাবেক জ্যেষ্ঠ প্রভাষক মিরাজুল ইসলাম মিরাজ এমপির রাজনৈতিক সচিব ও উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি সহ মহাদেবপুর ও বদল গাছি উপজেলার মোট ১৯ টি ইবতেদায়ী স্বতন্ত্র মাদ্রাসার শিক্ষক কর্মচারী বৃন্দ ।
শিক্ষক প্রতিনিধি এবং প্রধান আলোচক ১৯৭৮ সালে একটি অর্ডিন্যান্সের মাধ্যমে মাদ্রাসা শিক্ষার পূর্ণাঙ্গ রূপ দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উল্লেখ করে বলেন- বাংলাদেশের রেজিস্টার প্রাথমিক বিদ্যালয় সরকারি করুন করা হলেও শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিগত ফ্যাসিবাদী সরকার ইবতেদায়ী স্বতন্ত্র মাদ্রাসা গুলোকে সরকারীকরণ  বা ওই সকল মাদ্রাসার শিক্ষকদের বিষয়ে কোনো সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হয় নি। 
তারা দেশের অবহেলিত এ সকল মাদ্রাসা শিক্ষকদের কথা  সংসদে তুলে ধরার জন্য প্রধান অতিথি ফজলে হুদা জাতীয় সংসদ সদস্যের প্রতি  বিনীত অনুরোধ জানান। এ সময় প্রধান অতিথি নৈতিক শিক্ষার শিক্ষকদের দুর্দশার কথা সংসদে তুলে ধরার জন্য শিক্ষক সমাবেশকে আশ্বস্ত করেন। এছাড়াও জাতীয় সংসদ সদস্য ফজলেহুদা বলেন -আপনাদেরও সমাজে কিছু দায়বদ্ধতা আছে । বর্তমানে সমাজ ব্যবস্থা প্রচেষ্ট হয়ে গেছে এজন্য আপনাদের এগিয়ে আসতে হবে মাদকবিরোধী অভিযানে সহযোগিতা করতে হবে । শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা দান করতে হবে এবং ন্যায্যতার ভিত্তিতে সমাজে ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। উল্লেখ্য যে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষা উন্নয়ন বাংলাদেশ মহাদেবপুর উপজেলা শাখার আয়োজনে শিক্ষক সমাবেশে দোয়া পরিচালনা করেন মাওলানা মোঃ মোজাম্মেল হক।

Ahad Hossain / Ahad Hossain

মহাদেবপুরে মাদ্রাসা শিক্ষায় শহীদ জিয়ার অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ

বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ

মহাদেবপুরে জল বায়ুর প্রভাব মোকাবেলায় যুব ফোরামের ব্যতিক্রমী উদ্যোগ

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে ব্যাক ওয়াটার ট্যুরিজম উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

সোপান সমবায় সমিতির আয়োজনে সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ বাস্তবায়ন

বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির নাম ভাঙ্গিয়ে প্রতারণার অভিযোগে বাগেরহাটে সংবাদ সম্মেলন

শুধুমাত্র জিয়া দম্পতির সন্তান হাওয়ায় কোককে হত্যা  করেছে - ফ্যাসিবাদীরা

বাগেরহাট শহরের ২ টি ক্লিনিকে রোগীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি

কালাই মুদাফাত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শেখ মুজিবুর রহমানের ছবি, প্রশ্নের মুখে সরকারি প্রতিষ্ঠানের নিরপেক্ষতা‌

মাখন লালের মৃত্যুতে সমবেদনা জানাতে সাবেক চেয়ারম্যান মোঃ জহিরুল হক পনু

বাগেরহাটে পিত্তথলির পাথর অপারেশনের সময় তরুণীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

মোড়েলগঞ্জে পুলিশের বিশেষ অভিযান গ্রেফতার ১০

কেডিএ সেবা এবং মাস্টার প্ল্যান সম্পর্কে অবহিতকরণ বিষয়ে মতবিনিময় সভা