ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

কেডিএ সেবা এবং মাস্টার প্ল্যান সম্পর্কে অবহিতকরণ বিষয়ে মতবিনিময় সভা


বাগেরহাট জেলা প্রতিনিধি photo বাগেরহাট জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১০-৮-২০২৬ রাত ১০:৫৮

বাগেরহাটে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)-এর সেবা কার্যক্রম ও মাস্টার প্ল্যান সম্পর্কে জনসাধারণকে অবহিতকরণ এবং তাদের মতামত গ্রহণের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০আগস্ট) বিকেল  বাগেরহাট জেলা পরিষদের  অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন। 
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার হাচান মোঃ নাসের রিকাবদার, পৌর প্রশাসক মেজবা উদ্দিন
, বাগেরহাট চেম্বার অব কমার্সের সভাপতি শেখ শাহেদ আলী রবি, সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহম্মেদ মালেক, কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদুল ইসলাম। 
মতবিনিময় সভায় বাগেরহাট জেলার সাধারণ মানুষের পক্ষ থেকে বক্তব্য ও মতামত তুলে ধরেন বাগেরহাট জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সুজন মোল্লা, জেলা কৃষক দলের আহবায়ক সৈয়দ আশরাফউদ্দৌলা জুয়েল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শিমুল। এছাড়া সাংবাদিক ইয়ামিন আলী, এস এস সোহান প্রমুখ। 
বাগেরহাট সদর উপজেলা ১০ ইউনিয়ন  ও পৌরসভার ৯ টি ওয়ার্ড কেডিএ’র আওতাভুক্ত এলাকার অংশ হিসেবে উপস্থাপন করা হয়। এ সময় মাস্টার প্ল্যান বাস্তবায়ন, পরিকল্পিত নগরায়ণ এবং কেডিএ’র বিভিন্ন সেবা কার্যক্রম নিয়ে স্থানীয়দের বিভিন্ন প্রশ্ন ও মতামত গ্রহণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা বলেন, বর্তমান সরকার অবহেলিত খুলনাকে সর্বাধিক উন্নয়নের মডেল হিসেবে দেখতে চায়। খুলনাকে পরিকল্পিত নগরায়ণের আওতায় আনার লক্ষ্যে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
সভাপতির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন বলেন, বর্তমান নির্বাচিত সরকার দেশের উন্নয়নে যে কাজ করে যাচ্ছে, তার সফল বাস্তবায়নে সাধারণ মানুষের সার্বিক সহযোগিতা প্রয়োজন। পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

Ahad Hossain / Ahad Hossain

কেডিএ সেবা এবং মাস্টার প্ল্যান সম্পর্কে অবহিতকরণ বিষয়ে মতবিনিময় সভা

দিনাজপুর শিক্ষা বোর্ডে ১৮ বিদ্যালয়ে পাস করেনি কোনো শিক্ষার্থীই

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে জাতি ধর্মের কোন ভেদাভেদ নাই - এমপি ফজলে হুদা

মোরেলগঞ্জে দুই প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকদের কে কারণ দর্শানোর নোটিশ

বাগেরহাটে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাগেরহাটে হামিম পরিবহনের ধাক্কায় নিহত ১, আহত ৪

বাগেরহাটে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা পেতে  সংবাদ সম্মেলন

মাদক বিরোধী অভিযানে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানা এলাকা হতে ৬৭ কেজি গাজা সহ ০১ জন মাদক কারবারি আটক এবং ০১ টি পিকআপ ভ্যান জব্দ করেছে র‍্যাব ৭ চট্টগ্রাম

হাওরে মাছের অভয়াশ্রম বাড়ানো হবে, ইজারা প্রথা তুলে দেওয়ার উদ্যোগ -- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

শরীয়তপুরে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তরুণী ও ভাই-বোনকে গাছে বেঁধে নির্যাতন: গ্রেপ্তার ২

পানির নিচে ছিল লাভের আশা, বাজারে এসে মিলছে লোকসান

মহাদেবপুরে রাসায়নিক সারের অপব্যবহার রোধে উঠান বৈঠকের নির্দেশ দিলেন - এমপি ফজলে হুদা 

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে প্রথম ‘সবুজ বিপ্লব’ এর ডাক দিয়েছিলেন— পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু