সোপান সমবায় সমিতির আয়োজনে সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ বাস্তবায়ন
"বৃক্ষরোপণ করি, দূষণমুক্ত পৃথিবী গড়ি" এই স্লোগানকে সামনে রেখে কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়ণপুর সংলগ্ন জুঙ্গলি বাজারে সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে ফলজ, বনজ ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।
সোপান সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির আয়োজনে আজ অনুষ্ঠিত এই কর্মসূচিতে সমিতির মহিলা সদস্যদের মাঝে বিনামূল্যে চারা বিতরণ করা হয়।
সমিতির সভাপতি জনাব মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং প্রফেসর আব্দুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা সমবায় অফিসার জনাব প্রভাস চন্দ্র বালা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
- জনাব মোঃ সাঈদ হাসান, কুষ্টিয়া সদর উপজেলা সমবায় অফিসার।
- জনাব মোঃ মনিরুজ্জামান, সভাপতি, কুষ্টিয়া জেলা সমবায় ইউনিয়ন ও খুলনা বিভাগীয় পরিচালক, জাতীয় সমবায় ইউনিয়ন।
- জনাব আনারুল ইসলাম জয়, সম্পাদক, কুষ্টিয়া জেলা সমবায় ইউনিয়ন।
- জনাব মোঃ আমিনুল ইসলাম (নাঈম), সহ-সভাপতি, কুষ্টিয়া জেলা সমবায় ইউনিয়ন।
অনুষ্ঠানের শুরুতে সমিতির পক্ষ থেকে অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের পর আমন্ত্রিত অতিথিরা বক্তব্য রাখেন।
বক্তারা সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ বাস্তবায়নে সমবায় অধিদপ্তরের মাধ্যমে এই আন্দোলনকে সারাদেশে আরও বেগবান করার আহ্বান জানান।
তারা বলেন, "আজ আমরা আপনাদের হাতে যে চারাগুলো তুলে দিলাম, এর পাশাপাশি আপনারা নিজ উদ্যোগে আরও চারা সংগ্রহ করে রোপণ করবেন। আসুন, সবাই মিলে এই দেশকে সবুজে ভরিয়ে তুলি।"
সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে আলোচনা পর্বের সমাপ্তি হয়।
পরিশেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ সমিতির আমন্ত্রিত প্রতিটি মহিলা সদস্যের হাতে ফলজ, বনজসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেন।
স্থানীয়রা এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং পরিবেশ রক্ষায় সমবায়ের এই ভূমিকার প্রশংসা করেছেন।
Rp / Rp
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে ব্যাক ওয়াটার ট্যুরিজম উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
সোপান সমবায় সমিতির আয়োজনে সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ বাস্তবায়ন
বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির নাম ভাঙ্গিয়ে প্রতারণার অভিযোগে বাগেরহাটে সংবাদ সম্মেলন
শুধুমাত্র জিয়া দম্পতির সন্তান হাওয়ায় কোককে হত্যা করেছে - ফ্যাসিবাদীরা
বাগেরহাট শহরের ২ টি ক্লিনিকে রোগীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি
কালাই মুদাফাত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শেখ মুজিবুর রহমানের ছবি, প্রশ্নের মুখে সরকারি প্রতিষ্ঠানের নিরপেক্ষতা
মাখন লালের মৃত্যুতে সমবেদনা জানাতে সাবেক চেয়ারম্যান মোঃ জহিরুল হক পনু
বাগেরহাটে পিত্তথলির পাথর অপারেশনের সময় তরুণীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
মোড়েলগঞ্জে পুলিশের বিশেষ অভিযান গ্রেফতার ১০
কেডিএ সেবা এবং মাস্টার প্ল্যান সম্পর্কে অবহিতকরণ বিষয়ে মতবিনিময় সভা
দিনাজপুর শিক্ষা বোর্ডে ১৮ বিদ্যালয়ে পাস করেনি কোনো শিক্ষার্থীই
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে জাতি ধর্মের কোন ভেদাভেদ নাই - এমপি ফজলে হুদা