ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

মহাদেবপুরে  রামরাইপুর ইঃ দাঃ মাদ্রাসায় অভিভাবক সমাবেশ


লিয়াকত আলী বাবলু, মহাদেবপুর, নওগাঁ photo লিয়াকত আলী বাবলু, মহাদেবপুর, নওগাঁ
প্রকাশিত: ২২-৮-২০২৬ দুপুর ১১:৪৬

মহাদেবপুর উপজেলার রামরাইপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

গত ২০ আগস্ট বৃহস্পতিবার দুপুরে উল্লেখিত মাদ্রাসার হলরুমে এই অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি হারুনুর রশিদ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা একাডেমিক সুপারভাইজার ফরিদুল ইসলাম উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
 সহকারী শিক্ষক এনামুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক মহাদেবপুর শাখার ফাস্ট এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মামুনুর রশিদ, চান্দাস ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক মিজানুর রহমান, বাগডোব উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নাজিম উদ্দিন,  চান্দাশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদান নবী রিপন ,সুপারেনটেন্ড আখতারুজ্জামান, সহকারী শিক্ষক তাইজুল ইসলাম , এনসিপি নেতা আব্দুল্লাহ, অভিভাবকদের মধ্যে মাজিদুর রহমান, মোতালেব মোল্লা, বিশিষ্ট সমাজ সেবক হাফেজ মাওলানা আল এমরান হোসাইন, শিক্ষক মাওলানা ইমরান আলী প্রমূখ। বাল্যবিবাহ প্রবণ এলাকায় অবস্থিত রামরাইপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা হওয়ায় শিক্ষকরা অপ্রাপ্ত বয়সে শিক্ষার্থীদের বিয়ে ঠেকাতে হিমশিম খাচ্ছে। ফলে,উক্ত প্রতিষ্ঠানে অভিভাবক সমাবেশের আয়োজন করে বক্তারা বাল্যবিবাহ বন্ধের জন্য উক্ত সমাবেশকে করজোড়ে অনুরোধ জানান। 
উল্লেখ্য যে, সমাবেশ শেষে শিক্ষায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে ২৬ সালে দাখিল পরীক্ষায় কৃতকার্য  ৪ জন শিক্ষার্থীকে  ও এবতেদায়ী শাখায় পঞ্চম শ্রেণীতে  ৪ জন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি পাওয়ায়  ক্রেস্ট প্রদান করা হয় এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশব্যাপী বৃক্ষ রোপণের অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।#

Ahad Hossain / Ahad Hossain

বাগেরহাটে হাঁস নিয়ে বিরোধে বৃদ্ধ নিহত, ছেলে হাসপাতালে

মোড়েলগঞ্জে সড়কের পাশে ২ বছরের শিশুকে ফেলে পালিয়েছে মা,পাশে দাঁড়ালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

চার বছরেই অচল ৪০ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্প,দুর্ভোগে বাগেরহাট পৌরবাসী

মহাদেবপুরে  রামরাইপুর ইঃ দাঃ মাদ্রাসায় অভিভাবক সমাবেশ

উখিয়া সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ লাখ ৭২ হাজার পিস ইয়াবা জব্দ

বাগেরহাটে ইউনিয়ন পরিষদের বাজেট পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মানিকগঞ্জের সিংগাইরে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাদরাসা শিক্ষায় আধুনিকতার সঙ্গে নৈতিক শিক্ষার সমন্বয়ের আহ্বান

ফেনী ব্যাটালিয়ন (৪বিজিবি) কর্তৃক ফেনী সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় UV সানগ্লাস ও ভারতীয় শাড়ি জব্দ

দিনাজপুরে সীমান্তবর্তী ১৫ জন যুবক পেল ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ, সনদপত্র ও ইলেকট্রিক টুলস

দেশ পরিবর্তনে সাংবাদিকদের কলমও ভূমিকা রাখবে, সেতু মন্ত্রী

সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটের নিয়ন্ত্রিত বিস্ফোরণে দুই পাইপবোমা নিষ্ক্রিয়

বিশ্বে এখন খাদ্যের অভাবের চেয়ে নিরাপদ ও মানসম্মত খাদ্যের চাহিদাই বড় হয়ে দেখা দিয়েছে -- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী