ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

উখিয়া সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ লাখ ৭২ হাজার পিস ইয়াবা জব্দ


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ২০-৮-২০২৬ দুপুর ৪:১০
কক্সবাজারের উখিয়া সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর বিশেষ অভিযানে ৬,৭২,০০০ (ছয় লাখ বাহাত্তর হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
 
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল দিবাগত রাত ০৯.১০ টার দিকে বিজিবির উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)’র অধীনস্থ বালুখালী ও পালংখালী বিওপির বিশেষ টহলদল যৌথভাবে আঞ্জুমানপাড়া ও ফাইসাখালী এলাকায় অবস্থান নেয়। আনুমানিক ০৯.৩০টার দিকে থার্মাল ইমেজারের মাধ্যমে বিজিবি টহলদল ৭-৮ জন সন্দেহভাজন ব্যক্তিকে মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে। এ সময় বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে বিজিবির উপস্থিতি টের পেয়ে তাদের হাতে থাকা ৫টি বস্তা ফেলে দ্রুত পার্শ্ববর্তী গ্রামের দিকে পালিয়ে যায়। পরে বিজিবি টহলদল ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ফেলে যাওয়া ৫টি বস্তার ভেতর থেকে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী প্যাকেটে সর্বমোট ৬,৭২,০০০ (ছয় লাখ বাহাত্তর হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
 
পালিয়ে যাওয়া ব্যক্তিদের আটক করতে বিজিবি সদস্যরা ওই এলাকায় অধিকতর অভিযান পরিচালনা করলেও তাদের আটক করা সম্ভব হয়নি।
 
এ ব্যাপারে উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ জহিরুল ইসলাম জানান, উদ্ধারকৃত ইয়াবার সঙ্গে জড়িত মাদক সরবরাহকারী ও চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি ও তৎপরতা আরও জোরদার করা হয়েছে। সীমান্ত দিয়ে মাদক ও অন্যান্য অবৈধ পণ্য পাচার প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Rp / Rp

উখিয়া সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ লাখ ৭২ হাজার পিস ইয়াবা জব্দ

বাগেরহাটে ইউনিয়ন পরিষদের বাজেট পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মানিকগঞ্জের সিংগাইরে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাদরাসা শিক্ষায় আধুনিকতার সঙ্গে নৈতিক শিক্ষার সমন্বয়ের আহ্বান

ফেনী ব্যাটালিয়ন (৪বিজিবি) কর্তৃক ফেনী সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় UV সানগ্লাস ও ভারতীয় শাড়ি জব্দ

দিনাজপুরে সীমান্তবর্তী ১৫ জন যুবক পেল ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ, সনদপত্র ও ইলেকট্রিক টুলস

দেশ পরিবর্তনে সাংবাদিকদের কলমও ভূমিকা রাখবে, সেতু মন্ত্রী

সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটের নিয়ন্ত্রিত বিস্ফোরণে দুই পাইপবোমা নিষ্ক্রিয়

বিশ্বে এখন খাদ্যের অভাবের চেয়ে নিরাপদ ও মানসম্মত খাদ্যের চাহিদাই বড় হয়ে দেখা দিয়েছে -- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

ফেনী ব্যাটালিয়ন (৪বিজিবি) কর্তৃক ফেনী সীমান্তে অভিযান পরিচালনা করে অর্ধ কোটি টাকা মূল্যের বিপুল পরিমান ভারতীয় চোরা চালানী মালামাল জব্দ

মহাদেবপুরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

মহাদেবপুরে  নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

মহাদেবপুরে মাদ্রাসা শিক্ষায় শহীদ জিয়ার অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ