ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

বাগেরহাটে হাঁস নিয়ে বিরোধে বৃদ্ধ নিহত, ছেলে হাসপাতালে


বাগেরহাট জেলা প্রতিনিধি photo বাগেরহাট জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৮-২০২৬ দুপুর ১০:৪১

বাগেরহাটের কচুয়ায় গৃহপালিত হাঁসকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে বেদার মল্লিক (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ছেলে কাইয়ুম (২৬) আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (২২ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার রাড়িপাড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের উত্তর ভান্ডারখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বেদার মল্লিক উত্তর ভান্ডারখোলা এলাকার বাসিন্দা। স্থানীয় ও পরিবারের সদস্যদের ভাষ্য, পাশের বাড়ির এক নারীর গৃহপালিত হাঁসকে কেন্দ্র করে বেদার মল্লিকের পরিবারের সঙ্গে প্রতিবেশীদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
পরিবারের অভিযোগ, পাশের বাড়ির রমজান, তাঁর স্ত্রী লামিয়া, বাবা-মা ও ছেলে লাঠি ও দরজার ডাসা দিয়ে বেদার মল্লিক, তাঁর স্ত্রী হালিমা, ছেলে কাইয়ুম ও পুত্রবধূ সুমিকে মারধর করেন।
এতে বেদার মল্লিক গুরুতর আহত হয়ে রক্তক্ষরণে অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত কাইয়ুম বর্তমানে ওই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। পরিবারের আরও দুজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এ ঘটনায় রমজান, তাঁর স্ত্রী লামিয়া ও মা ফাতেমাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ মামুন বলেন, গৃহপালিত হাঁসকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের জেরে মারামারির ঘটনা ঘটে। এতে বেদার মল্লিক নামে একজন নিহত এবং তাঁর ছেলে আহত হয়েছেন। এ ঘটনায় কয়েকজনকে  হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
তবে হামলার অভিযোগের বিষয়ে অপর পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Rp / Rp

বাগেরহাটে হাঁস নিয়ে বিরোধে বৃদ্ধ নিহত, ছেলে হাসপাতালে

মোড়েলগঞ্জে সড়কের পাশে ২ বছরের শিশুকে ফেলে পালিয়েছে মা,পাশে দাঁড়ালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

চার বছরেই অচল ৪০ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্প,দুর্ভোগে বাগেরহাট পৌরবাসী

মহাদেবপুরে  রামরাইপুর ইঃ দাঃ মাদ্রাসায় অভিভাবক সমাবেশ

উখিয়া সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ লাখ ৭২ হাজার পিস ইয়াবা জব্দ

বাগেরহাটে ইউনিয়ন পরিষদের বাজেট পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মানিকগঞ্জের সিংগাইরে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাদরাসা শিক্ষায় আধুনিকতার সঙ্গে নৈতিক শিক্ষার সমন্বয়ের আহ্বান

ফেনী ব্যাটালিয়ন (৪বিজিবি) কর্তৃক ফেনী সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় UV সানগ্লাস ও ভারতীয় শাড়ি জব্দ

দিনাজপুরে সীমান্তবর্তী ১৫ জন যুবক পেল ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ, সনদপত্র ও ইলেকট্রিক টুলস

দেশ পরিবর্তনে সাংবাদিকদের কলমও ভূমিকা রাখবে, সেতু মন্ত্রী

সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটের নিয়ন্ত্রিত বিস্ফোরণে দুই পাইপবোমা নিষ্ক্রিয়

বিশ্বে এখন খাদ্যের অভাবের চেয়ে নিরাপদ ও মানসম্মত খাদ্যের চাহিদাই বড় হয়ে দেখা দিয়েছে -- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী