সুনামের সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাজ করে যেতে চাই -- মন্ত্রী
সুনামের সঙ্গে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে কাজ করে যাওয়ার অভিব্যক্তি প্রকাশ করেছেন মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না এবং অনিয়ম করতে দেয়া হবে না।
গতকাল শনিবার (২২ আগস্ট) রাতে ঢাকার মহাখালীতে রাওয়া ক্লাব কনভেনশন সেন্টারের হেলমেট হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ‘বার্ষিক সম্মেলন-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা, সহপাঠীদের স্মৃতি এবং মুক্তিযুদ্ধের দিনগুলোর স্মৃতিচারণ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সেইসঙ্গে তিনি বিভাগের প্রয়াত শিক্ষক ও সহপাঠীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।
মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘৬৯-৭০ ব্যাচের শিক্ষার্থী হিসেবে মুক্তিযুদ্ধের কারণে আমাদের শিক্ষাজীবনে ব্যাঘাত ঘটেছিল। যুদ্ধ শেষে ফিরে এসে যখন পরীক্ষার মুখোমুখি হতে হয়, তখন তৎকালীন বিভাগীয় প্রধান ড. এম এন হুদার সঙ্গে আমরা দেখা করি। দেশের স্বাধীনতার জন্য যুদ্ধে অংশ নেওয়ার কথা তুলে ধরে আমরা বিশেষ মূল্যায়নের অনুরোধ জানাই। পরবর্তীতে স্যারদের আন্তরিক সহায়তায় আমাদের নিয়মিতকরণের ব্যবস্থা করা হয়।’
শিক্ষকদের অবদান স্মরণ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘গুণী শিক্ষকদের দিকনির্দেশনা ও স্নেহেই আজকে আমরা এই পর্যায়ে পৌঁছাতে পেরেছি।’
স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন নিয়ে তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যে গুরুদায়িত্ব দিয়েছেন, তা যেন শততার সঙ্গে পালন করতে পারি। একজন সহকর্মী ও বন্ধু হিসেবে অর্থনীতি বিভাগের ভাবমূর্তি উজ্জ্বল রেখে দেশসেবা করাই আমার মূল লক্ষ্য।’
অনুষ্ঠানে অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান, অর্ন্তবর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের বিভাগীয় চেয়ারম্যান ড. ফেরদৌসী নাহার ও ঢাকা বিশ্ববিদ্যালয় ইকোনমিক্স ডিপার্টমেন্ট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডিইউইডিএএ) সভাপতি সৈয়দ আলী জওহর রিজভীসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
Rp / Rp
সুনামের সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাজ করে যেতে চাই -- মন্ত্রী
২৫৫ ভোট পেয়ে দেশের ২৩ তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শুরু
০৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ (দশ) প্রকল্প একনেক সভায় অনুমোদন
সরকারি জলমহাল ইজারা প্রদান সংক্রান্ত কমিটির ৯১তম সভা অনুষ্ঠিত
ভেন্টিলেটর বা আইসিইউ দিয়ে নয়, হাম ঠেকাতে টিকাই একমাত্র পথ ... স্বাস্থ্য প্রতিমন্ত্রী
মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে জাইকা'র প্রতিনিধি দলের সাক্ষাৎ
বিশ্বব্যাপী খাদ্য সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ এখন হালাল খাবার : তথ্যমন্ত্রী
পারস্পরিক স্বার্থের ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে গঠনমূলক সম্পর্ক চায় ভারত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ভিত্তিক 'অটো ফাইন সিস্টেম' এর উদ্বোধন
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
নারীদের নিরাপদ যাতায়াত রাষ্ট্রের দায়িত্ব: পিংক বাস উদ্বোধনে শেখ রবিউল আলম
Link Copied